এইমাত্র পাওয়া: ইকামা নবায়নে নতুন সিদ্ধান্ত নিল সৌদি
এক নির্দেশনায় সৌদি সরকার জানিয়েছে, সৌদি আরবে প্রবেশের ৯০ দিনের মধ্যেই ইকামা বা কাজের অনুমতিপত্র গ্রহণ করতে হবে। অন্যথায় জরিমানা গুনতে হবে পাঁচশত সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ষোল হাজার টাকা।
সৌদি আরবের ২০৩০ সালের ভিশন বাস্তবায়নের যে লক্ষমাত্রা নির্ধারণ করেছে, তার দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছে সকল কার্যক্রম। এর মধ্যে দেশটির সকল ক্ষেত্রে ব্যাপক পরিবর্ধন পরিবর্তনের মাধ্যমে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের দিকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। এবার নতুন বছরে নিয়ম করেছে সকল প্রবাসীদের বাসস্থানের ভাড়া প্রদান করতে হবে অনলাইন প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে। এটি মূলত দেশটির অর্থনৈতিক পরিবর্তনের প্রতিক্রিয়া। যার মাধ্যমে যে কোন পর্যায়ের খরচ, সরকারি সেবাগ্রহণ এবং জনসম্পৃক্ত সিস্টেমগুলো আধুনিকায়নের বাধ্যবাধকতা থেকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে তারা।
এছাড়া সৌদি সরকার ঘোষণা করেছে বিদেশি নাগরিকদের জন্য ইকামা বা কাজের অনুমতিপত্র গ্রহণ করতে হবে ৯০ দিনের মধ্যে, অন্যথায় দিতে ৫০০ শত সৌদি রিয়াল জরিমানা। যা বর্তমান বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ষোল হাজার টাকা। দেশটিতে বিদেশি নাগরিকদের ইকামা আইডি গ্রহণ করতে হলে স্বাস্থ্য পরীক্ষার জন্য অবশ্যই মেডিকেল টেস্ট করতে হবে। এছাড়া বিদেশি নাগরিকদের সৌদি আরবের ব্যাংক কার্ড থেকে শুরু করে যে কোন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে হলে ইকামা বা কাজের অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক থাকায় এমন সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের গৃহকর্মী নিয়োগে খরচ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সাড়ে ১১ হাজার থেকে ১৩ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৬৭ থেকে ৩ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা।
এছাড়া ফিলিপাইন থেকে গৃহশ্রমিক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ হাজার ৭০০ সৌদি রিয়াল, শ্রীলঙ্কা থেকে ১৩ হাজার ৮০০, কেনিয়া থেকে ৯ হাজার, উগান্ডা থেকে ৮ হাজার ৩০০ ও ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সেবাদাতা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৯০০ সৌদি রিয়াল দেয়া যাবে। সৌদি শ্রমবাজারের পরিবেশ উন্নয়নে এরইমধ্যে ভিসা ট্রেডিং বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে, বর্তমানে দেশটির বিভিন্ন নিয়োগ খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের ব্যপক চাহিদা রয়েছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪১.৫ শতাংশ প্রবাসী শ্রমিক, সংখ্যায় প্রায় এক কোটি ৩৪ লাখ, এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা প্রায় ২৮ লাখ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে? আলোচনায় যে ৫ নাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
- মার্চে তেলের নতুন দাম: ডিজেল ও অকটেন কত টাকা?
- ভারতের বিপক্ষে গেইলের বাজি, ফিরল ২০১৬-র মধুর স্মৃতি
- নারী এশিয়ান কাপ-বাংলাদেশ বনাম চীন ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বিসিএলে জিসানের সেঞ্চুরি ও হাসানের অবিশ্বাস্য জয়
- ইরান নিয়ে মহানবীর ভবিষ্যৎবাণী: মিলছে বর্তমানের সাথে?
- নারী এশিয়ান কাপ ২০২৬- মুখোমুখি বাংলাদেশ বনাম চীন, জানুন সময়সূচি
- নবম পে স্কেল সর্বশেষ যা জানা গেল
- নারী এশিয়ান কাপ-বাংলাদেশ বনাম চীন: জেনে নিন সময়সূচী ও লাইভ দেখার উপায়
- কেন সরলেন জয়সুরিয়া? শ্রীলঙ্কা ক্রিকেটে বড় সিদ্ধান্ত
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম
- সাকিবের দেশ থেকে বিদায় হবে বড় গর্বের: মোসাদ্দেক
- ১১ ঘণ্টায় ২ বার বাড়ল স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২ মার্চ ২০২৬)