দারুন সুখবর: জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ প্রবাসীরা
কুয়েতে অভিবাসী আইন লঙ্ঘনকারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এ ঘোষণার আওতায় কোন জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ অভিবাসীরা। বৃহস্পতিবার স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে।
সংবাদে উল্লেখ করা হয়, রমজান মাস, কুয়েতের আমির শেখ মিশাল আল-সাবাহ এর শাসনভার গ্রহণ এবং রাষ্ট্রের সব স্তরে মানবিক ভূমিকা সুসংহত করার লক্ষ্যে চলতি মাসের ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত।
সাধারণ ক্ষমার তিন মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল জরিমানা ছাড়াই নিজ দেশে চলে যেতে পারবেন। চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করার পর চাইলে বৈধ হয়ে আকামা নবায়ন করার সুযোগও পাবেন।
সংবাদে আরও উল্লেখ করা হয়, কারও বিরুদ্ধে যদি ফৌজদারি কোনো অভিযোগ থাকে, তাহলে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কিনা, তা নিশ্চিত হতে হবে। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবেন এবং কুয়েত ত্যাগ করবেন না, তাদের কালো তালিকাভুক্ত করে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ২০১৮ সালে প্রায় ১৫ থেকে ১৭ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশিদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় ৮ হাজার বাংলাদেশি। সর্বশেষ করোনাভাইরাস মহামারীর সময় ২০২০ সালের সাধারণ ক্ষমায় প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমার আবেদন করেছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে