মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য চরম দু:সংবাদ
বিদেশি শ্রমিক নিয়োগে কোটা অনুমোদন স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। অভিবাসী শ্রমিকের সংখ্যা প্রায় ১২তম মালয়েশিয়া পরিকল্পনার লক্ষ্যে পৌঁছানোয় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম।
মঙ্গলবার সংসদে মন্ত্রীর প্রশ্নোত্তরকালে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৫ সালের মধ্যে বিদেশি কর্মী কোটা মোট কর্মশক্তির ১৫ শতাংশের বেশি হবে না। ইমিগ্রেশন বিভাগের রেকর্ড অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত দেশে প্রায় ২.১৭ মিলিয়ন বিদেশি কর্মী ছিল।
সরকার বিদেশি কর্মীদের জন্য নতুন কোটার উপর স্থগিতাদেশ বজায় রেখেছে। কারণ বিদেশি কর্মীদের সংখ্যা প্রায় ১২ এমপির লক্ষ্যে পৌঁছেছে। তিনি বলেন, বিদেশি কোটা মুক্ত করার সিদ্ধান্তটি দ্বিতীয় শ্রম পুনর্নির্মাণ কর্মসূচির ফলাফলের ওপরও নির্ভর করবে, যা অনথিভুক্ত কর্মীদের বৈধ করার জন্য একটি সাধারণ ক্ষমা কর্মসূচি।
নতুন করে আর বিদেশি কর্মী নিয়োগের কোনো আবেদন অনুমোদন করছে না মালয়েশিয়া সরকার। যারা ইতিমধ্যে অনুমোদন নিয়েছেন, তাঁদের কর্মীদের ৩১ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন জমা দিতে হবে। এরপর আর কর্মীদের ভিসার আবেদন নেবে না দেশটি।
যাঁরা ইতোমধ্যে ভিসা নিয়েছেন বা নেবেন; তাদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় আগামী ৩১ মে। যদিও শ্রমের ঘাটতির কথা উল্লেখ করে বাণিজ্য গোষ্ঠীগুলো সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে