শাহীন শাহ আফ্রিদিকে বাদ দেয়ার কারণ ব্যাখ্যা করলো পিসিবি
আবারও অধিনায়কের দায়িত্ব পেয়েছে বাবর আজম। সাদা বলের ক্রিকেটে তাকে অধিনায়ক ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। আর তাতেই এক সিরিজ খেলেই অধিনায়কের দায়িত্ব হারালো শাহীন শাহ আফ্রিদি। তবে অধিনায়কের দায়িত্ব হারালেও বাবর আজমকে শুভেচ্ছাবার্তা ভুলেননি শাহীন শাহ আফ্রিদি।
২০২৩ ওয়নাডে বিশ্বকাপের পর অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। এরপর টেস্টে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় শান মাসুদকে। আর টি-টোয়েন্টির দায়িত্ব দেয়া হয় শাহীন শাহ আফ্রিদি। তবে এক সিরিজ পরেই তাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পিসিবি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটের দায়িত্ব দেয়া হয়েছে বাবর আজমকে।
পিসিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিবৃতি দিয়ে শাহীন জানান, ‘আমি সবসময় এই সুযোগ এবং স্মৃতি লালন করব। দলের একজন ক্রিকেটার হিসেবে সবসময় আমাদের অধিনায়ক বাবর আজমের পাশে থাকাটা আমার দায়িত্ব। আমি তার নেতৃত্বে খেলেছি এবং তার জন্য আমার শুধু সম্মানই রয়েছে। আমি তাকে মাঠে এবং মাঠের বাইরে সাহায্য করার চেষ্টা করে যাব। আমরা একই দল। আমাদের লক্ষ্য একই – পাকিস্তানকে বিশ্বের সেরা দল হতে সাহায্য করা।’অন্যদিকে বাবর নিজের বিবৃতিতে জানিয়েছেন, ‘শাহীন এখনও বেশ তরুণ এবং একজন প্লেয়ার হিসেবে এবং একজন নেতা হিসেবে সে প্রতিনিয়ত উন্নতি করছে। একজন অধিনায়ক হিসেবে আমি সবসময় তার পরামর্শ গ্রহণ করার চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য তার পরামর্শ আমাদের আরও কাজে লাগবে। আমাদের অবশ্যই তার খেলার কৌশলগত বিষয়ে বোঝার ব্যাপারটির ফায়দা নিতে হবে।’
হুট করেই শাহীনকে সরিয়ে বাবরকে অধিনায়ক করার কারণ দেখাতে গিয়ে পিসিবি জানিয়েছে ওয়ার্কলোড ম্যানেজের কথা। তারকা পেসার শাহীনের কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতেই নাকি তাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা করছে পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। পিসিবি জানিয়েছে, ‘যেহেতু পাকিস্তানের একজন তারকা পেসার হিসেবে শাহীন শাহ আফ্রিদি কয়েক বছর ধরে নিজেকে তৈরি করেছেন ফলে পিসিবি তার সেরা পারফরম্যান্স ধরে রাখতে রোটেশন এবং বিশ্রামের বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছে। এই সিদ্ধান্ত ক্রিকেটারদের দীর্ঘজীবিতা নিশ্চিতে বোর্ডের কমিটমেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশেষ করে পেসারদের ক্ষেত্রে তাদের গত ২ বছরের চোটের সময়কাল বিবেচনায় নিয়ে।’
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং তার আগে এশিয়া কাপে চোট বেশ ভুগিয়েছে শাহীন শাহ আফ্রিদিকে। সেই সাথে পাকিস্তানের আরেক পেসার নাসিম শাহ চোটের কারণে ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য। খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপেও। যদিও ফিট আছেন শাহীন।
বাবরের অধিনায়ক হিসেবে রেকর্ডই তার পক্ষে কথা বলে এমন কথা উল্লেখ করে পিসিবি শাহীনকে নেতৃত্বের বিষয়ে দলে অবদান রাখার জন্য ধন্যবাদ জানিয়েছে। সেই সাথে ভবিষ্যতের নেতৃত্বে শাহীন বিবেচনায় থাকবেন বলেও জানিয়েছে পিসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস