বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের ঘোষণা দিল ভারত
ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগের জেরে বাংলাদেশের রোগীদের চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কলকাতার কিছু চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল। এ নিয়ে বিতর্ক তুঙ্গে। তবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিক বার্তা দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের ঘোষণার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন,
“বাংলাদেশে বর্তমানে অরাজকতা চলছে, এজন্য হয়তো অনেক রোগী আসতে পারছেন না। কিন্তু বৈধ পথে এসে কেউ চিকিৎসা পাননি—এমন খবর আমার কাছে নেই। চিকিৎসকের ধর্ম হলো মানবসেবা। কোনো রোগী যদি অসুস্থ হয়, তিনি শত্রু হলেও তাকে সুস্থ করা চিকিৎসকের দায়িত্ব। মানবিকতার জায়গায় কোনো প্রশ্ন তোলা উচিত নয়।”
তিনি আরও যোগ করেন, কেউ ব্যক্তিগতভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা করা বন্ধ রাখতে পারেন, তবে মানবিক দিক থেকে এটি সঠিক নয়।
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের পতাকার অবমাননার অভিযোগ উঠে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আরএসটিইউ), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এনএসটিইউ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) টিএসসি এলাকা, এবং বুয়েট ক্যাম্পাসে ভারতের জাতীয় পতাকার নকশা মাটিতে আঁকা হয়েছে। এর ওপর দিয়ে হেঁটে প্রতিবাদ জানানো হয়।
এমন ঘটনার সূত্র ধরে খ্যাতনামা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ইন্দ্রনীল সাহা বৃহস্পতিবার বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার ঘোষণা দেন। পাশাপাশি উত্তর কলকাতার মানিকতলার একটি বেসরকারি হাসপাতালও বাংলাদেশি রোগীদের ভর্তি না করার সিদ্ধান্ত জানায়।
বিরোধী দল বিজেপির নেতারা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাংলাদেশি রোগীদের বয়কটের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে সরব হন এবং বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার পক্ষে মত দেন।
সম্প্রতি ইসকন ইস্যুতে নতুন করে ভারতের পতাকার সঙ্গে ইসরাইলের পতাকা মাটিতে আঁকা এবং তা ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে পদদলিত করার ঘটনা ঘটেছে। এর আগে শুধু ইসরাইলের পতাকার ওপর প্রতিবাদ দেখানো হলেও এবার ভারতের পতাকাও যুক্ত হওয়ায় ভারতের নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
বিতর্কের মধ্যেই ফিরহাদ হাকিমের বক্তব্য শান্তি ও সহিষ্ণুতার বার্তা দেয়। তিনি বলেন,
“মানবসেবা হচ্ছে চিকিৎসকের প্রধান দায়িত্ব। কোনো রোগী যদি আমাদের কাছে আসে, আমরা তাকে ফিরিয়ে দিতে পারি না। একে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়।”
বাংলাদেশি রোগীরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসার জন্য আসছেন। বিশেষত কলকাতা এবং দক্ষিণ ভারতের হাসপাতালগুলো তাদের জন্য অন্যতম ভরসার জায়গা। তবে সম্প্রতি তৈরি হওয়া এই পরিস্থিতি রোগীদের জন্য উদ্বেগ বাড়িয়েছে।
এই পরিস্থিতিতে দুই দেশের সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনীতি ও বিরোধের ঊর্ধ্বে উঠে মানবিকতা বজায় রাখা হবে। চিকিৎসা কখনো রাজনীতির বলি হতে পারে না—এটাই সবার আশা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না