চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ব্যাপক সং ঘ র্ষ, আহত...
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিজ্ঞানাগার নির্মাণের বালু সাপ্লাই নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪ নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে সাবেক শিবির নেতা জামাল উদ্দিন (৩৯), ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান (৪৮), যুবদল কর্মী মো. মামুন (৩৫) এবং জামায়াত কর্মী আলাউদ্দিন (৩৬) রয়েছেন। গুরুতর আহত জামাল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ১১টার দিকে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বালু সাপ্লাই নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর কিছু সময় পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়, যা বাজারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মাহবুব আলম জানান, বালু ভরাটের কাজ কোন নির্দিষ্ট গ্রুপের লোকদের দেওয়া হয়নি। স্যাম্পলের জন্য বালু নিয়ে আসলে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়।
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান অভিযোগ করেন, বালু ভরাটের কাজ তাদের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান জোরারগঞ্চ এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে, কিন্তু জামায়াতের নেতাকর্মীরা বাধা সৃষ্টি করে এবং তাদের ওপর প্রকাশ্য অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে জামায়াতে ইসলামী মিরসরাই শাখার সেক্রেটারি মাঈন উদ্দিন এক বিবৃতিতে বলেন, এটি একটি ব্যবসায়িক বিষয়, হামলার ঘটনার জন্য তিনি নিন্দা জানিয়েছেন এবং জানান যে, বিএনপির নেতাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবেন।
এদিকে, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী দাবি করেন, বালু সরবরাহের দায়িত্ব পায় জেএস এন্টারপ্রাইজ, তবে বিএনপির নেতাকর্মীরা বালু সরবরাহ আটকে দিয়ে হামলা চালায়। তিনি বলেন, এ বিষয়ে বিএনপির সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- আগামীকাল সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: কখন, কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live