ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা সাক্ষাৎ, সারা দেশে উঠলো আলোচনার ঝড়
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর এক অনুষ্ঠানে সাক্ষাৎ ও আলোচনার ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে। গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত ওই সাক্ষাতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আনোয়ারুজ্জামান দাবি করেছেন, এই সাক্ষাতে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
ভিডিও প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। আনোয়ারুজ্জামান তার পোস্টে জানিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ ওই আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম গাইডও ফোকস এর তথ্য অনুযায়ী, আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশের একাধিক হত্যা মামলার আসামি। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আনোয়ারুজ্জামান বর্তমানে পলাতক অবস্থায় ব্রিটেনে অবস্থান করছেন।
সাক্ষাতের পর ৮ ডিসেম্বর লন্ডনে একটি সমাবেশ আয়োজন করেন আনোয়ারুজ্জামান। এই সমাবেশে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ব্রিটেনে অবস্থানকালে আনোয়ারুজ্জামান চৌধুরীর ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। টিউলিপের বিরুদ্ধে আনোয়ারুজ্জামানের সঙ্গে সহযোগিতার অভিযোগ উঠেছে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, এসব ভিত্তিহীন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক একজন রাজনীতিকের সাক্ষাৎ এবং এর পরবর্তী ঘটনাগুলো দুই দেশের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, এমন একটি ঘটনা কূটনৈতিক সম্পর্ক এবং উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান পরিষ্কার নয়, তবে পরিস্থিতি তদন্তের মাধ্যমে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়