পরিস্থিতি থমথমে: পুলিশের সঙ্গে সং ঘ র্ষ, আহত ৪ জন
লক্ষ্মীপুর পৌর শহরের বাগবাড়ি এলাকায় সড়কে অভিযান চালানোর সময় সিএনজি চালকদের হামলায় তিন পুলিশ সদস্যসহ চার জন আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ মিয়া, ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝুটন ভট্টাচার্য এবং টারজান বড়ুয়া। এ ছাড়া সংঘর্ষে এক সিএনজি চালকও আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল থেকে শহরের মেঘনা সড়কে বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ট্রাফিক পুলিশ। এ সময় কয়েকটি সিএনজি আটকের জেরে চালকরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হঠাৎ সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে এ ঘটনার ফলে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সিএনজি চালকরা দাবি করেন, সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে পুলিশের কাছ থেকে নিয়মিত হয়রানির শিকার হতে হয়। অভিযানের নামে প্রায়ই টাকা আদায় করা হয় বলে তাদের অভিযোগ। বুধবার অভিযানের সময় কোনো কারণ ছাড়াই কয়েকটি সিএনজি জব্দ করে মামলা দেওয়া হলে তারা প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।
জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক প্রশান্ত কুমার দাস বলেন, “লাইসেন্স ও ফিটনেস ছাড়া গাড়ি চলাচল বন্ধে অভিযান চালানো হচ্ছিল। এ সময় পুলিশের ওপর চালকরা হামলা চালায়। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, “ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
হামলার পর চালকরা মেঘনা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, যার ফলে সড়কে যান চলাচল এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো একমি পেস্টিসাইডস
- তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো মালেক স্পিনিং
- লাভেলো আইসক্রিম ও কাসেম ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিডিকম ও বিডি থাই অ্যালুমিনিয়ামের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জিবিবি পাওয়ার ও ফাইন ফুডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আফতাব অটো ও নাভানা সিএনজির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- স্টাইল ক্র্যাফটের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মা ও শাশা ডেনিমসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করল প্রাইম ইসলামী ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স
- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও রূপালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১ মে ২০২৬)
- ট্রাস্ট ব্যাংক ও ইস্টার্ন ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি: (শুক্রবার, ১ মে ২০২৬)