বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বাবরের একান্ত সহকারী মির্জা হায়দার আলী জানিয়েছেন, "ডাক্তাররা বাবর স্যারের অবস্থা পর্যবেক্ষণ করছেন। সকালে তার ইকো পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে।"
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে বাবরকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
১৬ জানুয়ারি, দীর্ঘ ১৭ বছর পর সব মামলা থেকে খালাস পেয়ে কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন