এস কে সুরের ৩টি লকারে বিপুল পরিমাণ ইউরো, ডলার ও স্বর্ণ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, যিনি এস কে সুর নামে পরিচিত, তার তিনটি লকারে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, স্বর্ণ এবং নগদ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ জানুয়ারি) রাতে দুদকের ৭ সদস্যের একটি দল বাংলাদেশ ব্যাংকের লকারগুলো খুলে এসব সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়।
লকারগুলো থেকে পাওয়া গেছে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩শ’ ডলার, এক হাজার ৫ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর।
এর আগে, রোববার বেলা ১১টার দিকে দুদকের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের উপস্থিত হয়ে লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক করেন। দুদক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারা লকার খুলতে শুরু করেন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত এটি সম্ভব হয়নি। অবশেষে, রাতের দিকে তারা তিনটি লকার খুলতে সক্ষম হন এবং বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার হয়।
এদিকে, গত ১৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন সিতাংশু কুমার সুরের ধানমন্ডির বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা ও সাড়ে ৪ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে। সেই ডকুমেন্ট থেকেই তারা জানতে পারে যে, এস কে সুরের বাংলাদেশ ব্যাংকে তিনটি লকার রয়েছে। আদালতের নির্দেশে এরপর লকারগুলো খোলার অনুমতি পায় দুদক।
এস কে সুরের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অভিযোগে তদন্ত চলছে এবং এই উদ্ধারকৃত সম্পদের বিস্তারিত অনুসন্ধানে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো একমি পেস্টিসাইডস
- তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো মালেক স্পিনিং
- লাভেলো আইসক্রিম ও কাসেম ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিডিকম ও বিডি থাই অ্যালুমিনিয়ামের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জিবিবি পাওয়ার ও ফাইন ফুডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আফতাব অটো ও নাভানা সিএনজির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- স্টাইল ক্র্যাফটের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মা ও শাশা ডেনিমসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করল প্রাইম ইসলামী ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স
- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ও রূপালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১ মে ২০২৬)
- ট্রাস্ট ব্যাংক ও ইস্টার্ন ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি: (শুক্রবার, ১ মে ২০২৬)