আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা উপস্থিত ছিলেন, তারা সবাই দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজনের জন্য কাজ করছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমরা আশা করব, প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন কমিশন দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি শুধু আমাদের দল নয়, দেশের জনগণও এই নির্বাচন প্রত্যাশা করছে।”
এর আগে, সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে।
বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, প্রতিনিধি দলটি নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে।
বৈঠকের পর বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন যে, নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষে কেইন, মেসি কত নম্বরে?
- বিদেশি লিগে প্রথমবার আকবর, কোন দলে খেলবেন?
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিন নিশ্চায়ন ও কাগজপত্রের নিয়ম
- আজকের স্বর্ণের দাম: এক ভরি ২২ ক্যারেট সোনার দাম কত
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে