ভিসা বাতিলের পরও সংযুক্ত আরব আমিরাতে যতদিন থাকা যায়
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মসংস্থান ভিসা বাতিল হওয়ার পর বিদেশিদের জন্য একটি গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় দেওয়া হয়। এই সময়ে বিদেশিরা নতুন ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা ইউএই ত্যাগ করতে পারেন। সাধারণত, গ্রেস পিরিয়ড ৩০ থেকে ১৮০ দিন পর্যন্ত হতে পারে, তবে এটি ভিসার ধরন ও অন্যান্য শর্তের ওপর নির্ভর করে।
কর্মসংস্থান ভিসা বাতিল হলে নিয়োগকর্তা মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়ের মাধ্যমে ভিসা বাতিলের আবেদন করেন। একবার ভিসা বাতিল হলে, বিদেশিরা নতুন ভিসার জন্য আবেদন করতে পারবেন। গ্রেস পিরিয়ডের মধ্যে তারা নতুন চাকরি খুঁজতে পারেন, পারিবারিক স্পন্সরশিপের মাধ্যমে ভিসা নিতে পারেন, অথবা সেল্ফ-স্পন্সরড ভিসার জন্য আবেদন করতে পারেন।
গ্রেস পিরিয়ড সাধারণত ৩০ থেকে ৯০ দিন হয়ে থাকে। তবে, কিছু বিশেষ ভিসার জন্য, যেমন গোল্ডেন ও গ্রিন ভিসা হোল্ডার, শিক্ষার্থী এবং ইউএই নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য ১৮০ দিন পর্যন্ত সময় দেওয়া হতে পারে। ফ্রি জোনে ভিসা বাতিলের দিন থেকেই গ্রেস পিরিয়ড শুরু হয়, আর মেইনল্যান্ডে এই সময় শুরু হয় শ্রম কার্ড বাতিল হওয়ার দিন থেকে।
গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর, যদি বিদেশি ইউএই ত্যাগ না করেন বা তাদের ভিসার স্ট্যাটাস পরিবর্তন না করেন, তাহলে তাদের অতিরিক্ত ৫০ দিরহাম জরিমানা দিতে হবে। এই সময়সীমা এবং গ্রেস পিরিয়ডের বিষয়টি সঠিকভাবে ট্র্যাক করার জন্য আইডেন্টিটি ও সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটি (আইসিপি) পোর্টালের মাধ্যমে চেক করা যেতে পারে।
এজন্য, কর্মসংস্থান ভিসা বাতিলের পর বিদেশিদের জন্য ইউএই ত্যাগ করা বা নতুন ভিসার জন্য আবেদন করা অত্যন্ত জরুরি, যাতে জরিমানা এড়ানো যায় এবং কোনো ধরনের আইনগত জটিলতায় পড়তে না হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব