সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, টানা ৯ দিনের ছুটি পাওয়ার সুযোগ
নিজস্ব প্রতিবেদক: সামনে পবিত্র রমজান মাস, আর তারই শেষ প্রান্তে ঈদুল ফিতরের আনন্দ। সারা মাস সিয়াম সাধনার পর মুসলমানরা ঈদের দিন পরিবার, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের সঙ্গে মিলিত হন উৎসবে। এবার সেই ঈদ আনন্দকে আরও দীর্ঘায়িত করতে আসছে টানা ৬ দিনের সরকারি ছুটি, আর চাইলে তা বেড়ে ৯ দিন পর্যন্তও হতে পারে!
চাঁদ দেখার ভিত্তিতে সম্ভাব্য তারিখ অনুযায়ী, ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুসারে, ঈদের মূল ছুটি থাকবে ৩১ মার্চ। তবে ঈদের আগের দুই দিন, ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন, ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া, ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা স্বয়ংক্রিয়ভাবে টানা ৬ দিনের ছুটি উপভোগ করবেন।
এতদিনের বিশ্রামেও যদি মন না ভরে, তাহলে আছে আরও একটি চমক। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) যদি ব্যক্তিগতভাবে ছুটি নেওয়া যায়, তাহলে ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বিশ্রামের সুযোগ থাকছে!
এমন ছুটির সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পরিবারসহ লম্বা সফরের পরিকল্পনা করছেন, আবার কেউবা ঈদের পর বাড়িতে কাটাবেন প্রশান্তির মুহূর্ত। যারা ঘোরাঘুরির শখ রাখেন, তাদের জন্যও এটি একেবারে আদর্শ সময়।
এই দীর্ঘ ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য সত্যিই একটি বিশেষ পাওয়া, যা ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলবে। এবার তাই ঈদের প্রস্তুতির সঙ্গে সঙ্গে ছুটির পরিকল্পনাও সেরে নেওয়ার পালা!
জামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- সাবেক আইজিপি বেনজীরের জামিন মঞ্জুর, তবে মানতে হবে যেসব শর্ত