রমজানে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক রমজান মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে, যার মাধ্যমে চেক ক্লিয়ারিং ও অন্যান্য লেনদেন প্রক্রিয়ার সময় পরিবর্তন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক নির্দেশনায় এসব নতুন নিয়মের কথা জানানো হয়।
এ বছর রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংক তিনটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করেছে: রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ), এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)।
নতুন নিয়ম অনুযায়ী, হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য ব্যাংকগুলিকে বেলা সাড়ে ১১টার মধ্যে চেক পাঠাতে হবে, যা দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে। অন্যদিকে, রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠানোর পর বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি করা হবে।
আরটিজিএস প্ল্যাটফর্মের লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। তবে গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করতে পারবেন, কাস্টমস ডিউটি ই-পেমেন্ট ৩টা পর্যন্ত এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন লেনদেন বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত করা যাবে।
বিইএফটিএন সেবা আগের নিয়মেই চালু থাকবে এবং রমজান মাসের পর বিএসিএইচ ও আরটিজিএস এর সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে আসবে।
এ নতুন সময়সূচির ফলে, রমজান মাসে ব্যাংকিং কার্যক্রম আরও কার্যকর এবং দ্রুত হবে, যা ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগত আর্থিক লেনদেনে সুবিধা এনে দেবে।
তারেক/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- সাবেক আইজিপি বেনজীরের জামিন মঞ্জুর, তবে মানতে হবে যেসব শর্ত