বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সর্বশেষ অবস্থা জানালেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কখনোই হুমকির সম্মুখীন হয়নি, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার মতে, উভয় দেশের সম্পর্কের মধ্যে কোনো ধরনের অবনতি হয়নি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে প্রশ্ন করেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে বলে শোনা যাচ্ছে। বর্তমানে দুই দেশের সম্পর্ক কোথায় অবস্থান করছে?
প্রধান উপদেষ্টা তার উত্তরে বলেন, "বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুবই দৃঢ় এবং অবিচল। আমাদের সম্পর্কের মধ্যে কোনো অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে। এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এত ঘনিষ্ঠ, এত নির্ভরশীল, আর ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে এত ক্লোজ যে আমরা কখনোই একে বিপরীত দিকে যেতে দিতে পারব না।"
তবে, ড. ইউনূস কিছুটা খোলামেলা হয়ে বলেন, মাঝে মাঝে সম্পর্কের আকাশে কিছু মেঘ দেখা দিয়েছে। "এই মেঘগুলো আসলে অপপ্রচারের কারণে তৈরি হয়েছে। অপপ্রচারকারীদের পরিচয় অন্যরা বিচার করবে। কিন্তু এই অপপ্রচারের ফলে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে।" তিনি জানান, সেই ভুল বোঝাবুঝি দূর করতে তারা চেষ্টা করছেন, তবে সম্পর্কের মূল স্থিতি অটুট রয়েছে।
একই সাক্ষাৎকারে, তিনি আরও বলেন, ভারত সরকার এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবসময় সুসম্পর্ক বজায় রয়েছে। "ভারতীয় প্রতিনিধিরা এখানে আসছে, আমাদের প্রতিনিধিরা সেখানে যাচ্ছে, এবং আমি নিজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করেছি।"
এমনভাবে, ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে আবারও পরিষ্কার করেছেন, বাংলাদেশের ভারত সম্পর্কের সৌহার্দ্য কোনো কিছুতেই বাধাগ্রস্ত হতে পারে না, বরং এটি আরও শক্তিশালী হবে।
জামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- শুরু বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- সপ্তাহের ২য় কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের নতুন কোম্পানি সচিব নিয়োগ