ই-পাসপোর্ট: সহজেই অনলাইনে আবেদন করার উপায়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ই-পাসপোর্ট পেতে আগের মতো আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সম্প্রতি এক পরিপত্রের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এখন থেকে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী পাসপোর্ট প্রদান করা হবে, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করে তুলবে।
কে কীভাবে ই-পাসপোর্টের জন্য আবেদন করবেন?
১. ১৮ বছরের নিচে:
ইংরেজি সংস্করণে অনলাইনে নিবন্ধিত জন্ম নিবন্ধন সনদ।
বাবা-মায়ের উভয়ের জাতীয় পরিচয়পত্র।
১৮-২০ বছর বয়সীদের জন্য:
জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনে নিবন্ধিত জন্ম নিবন্ধন সনদ।
২০ বছরের বেশি হলে:
জাতীয় পরিচয়পত্র আবশ্যক।
প্রবাসী বাংলাদেশিদের জন্য:
সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশন থেকে অনলাইনে নিবন্ধিত ইংরেজি সংস্করণের জন্ম সনদ।
পেশাজীবীদের জন্য অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র:
ইঞ্জিনিয়ার, চিকিৎসক ও ড্রাইভারদের জন্য পেশাগত সনদ।
শিক্ষার্থীদের জন্য সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র।
বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে প্রত্যয়নপত্র।
সরকারি চাকরিজীবীদের জন্য জিও, এনওসি, পিআরএল অর্ডার, বা পেনশন বই।
ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।
ই-পাসপোর্টের জন্য আবেদন প্রক্রিয়া
১. অনলাইনে ফর্ম পূরণ:
www.epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অ্যাপ্লাই অনলাইন’ অপশনে ক্লিক করুন।
আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্বাচন করুন।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
আবেদন জমা দিয়ে পাসপোর্ট ফি পরিশোধ করুন।
বায়োমেট্রিক নির্ধারণ ও কাগজপত্র জমা:
অনলাইনে সময় নির্ধারণ করে নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে।
ফিঙ্গারপ্রিন্ট, ছবি ও স্বাক্ষর প্রদান করতে হবে।
সব কাগজপত্র ও ফি জমার রশিদ সঙ্গে আনতে হবে।
ই-পাসপোর্ট ফি ও প্রক্রিয়াকাল
| পাসপোর্ট ধরণ | রেগুলার (১৫-২১ দিন) | এক্সপ্রেস (৭-১০ দিন) | সুপার এক্সপ্রেস (২ দিন) |
|---|---|---|---|
| ৫ বছর মেয়াদী (৪৮ পৃষ্ঠা) | ৪,০২৫ টাকা | ৬,৩২৫ টাকা | ৮,৬২৫ টাকা |
| ৫ বছর মেয়াদী (৬৪ পৃষ্ঠা) | ৬,৩২৫ টাকা | ৮,৬২৫ টাকা | ১২,০৭৫ টাকা |
| ১০ বছর মেয়াদী (৪৮ পৃষ্ঠা) | ৫,৭৫০ টাকা | ৮,০৫০ টাকা | ১০,৩৫০ টাকা |
| ১০ বছর মেয়াদী (৬৪ পৃষ্ঠা) | ৮,০৫০ টাকা | ১০,৩৫০ টাকা | ১৩,৮০০ টাকা |
ই-পাসপোর্ট সংগ্রহ:
বায়োমেট্রিকের পর আবেদনকারীকে ফোন বা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নির্ধারিত দিনে বিতরণ স্লিপ ও জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে সংগ্রহ করতে হবে।
ই-পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা জানার উপায়
আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানতে এইলিংকে গিয়ে ১৩ সংখ্যার অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) দিয়ে চেক করতে পারবেন।
এখন আর পুলিশ ভেরিফিকেশনের জন্য দুশ্চিন্তা করতে হবে না, এক ক্লিকে অনলাইনে আবেদন করে সহজেই ই-পাসপোর্ট সংগ্রহ করুন!
রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- সাবেক আইজিপি বেনজীরের জামিন মঞ্জুর, তবে মানতে হবে যেসব শর্ত