বেতন নিয়ে বড় সুখবর পেল সরকারি চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত করতে নির্ধারিত সময়ের আগেই মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নির্ভার মনেই ঈদের প্রস্তুতি নিতে পারবেন।
রবিবার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়-এর ট্রেজারি ব্যবস্থাপনা শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি চাকরিজীবীদের মার্চ মাসের বেতন ২৩ মার্চের মধ্যেই পরিশোধ করা হবে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর।
ঈদের আগে অর্থনৈতিক স্বস্তি
সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ঈদ উৎসবকে নির্বিঘ্ন করতে সরকারি চাকরিজীবীদের বেতন আগেভাগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাদের জন্য প্রযোজ্য
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের গেজেটেড ও নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী।
সশস্ত্র বাহিনী-র কমিশন্ড ও নন-কমিশন্ড কর্মকর্তা-কর্মচারী।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সুবিধাভোগীরা।
এই আগাম বেতন-ভাতা ও পেনশনের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য একপ্রকার আর্থিক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ঈদের কেনাকাটা, যাতায়াত বা অন্যান্য প্রয়োজনীয় খরচ নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে।
সরকারের এই পদক্ষেপে চাকরিজীবীদের পরিবারগুলোও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবে, যা উৎসবের আনন্দকে আরও গভীর করবে।
পারভেজ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- সাবেক আইজিপি বেনজীরের জামিন মঞ্জুর, তবে মানতে হবে যেসব শর্ত