ট্রাম্পকে ইউনূসের চিঠি, জেনেনিন চিঠিতে যা বলা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এবং চলমান পরিকল্পনা অনুযায়ী আগামী প্রান্তিকে কাজগুলো সম্পন্ন করবে। তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত ও সূচারুভাবে শেষ করার জন্য সময় প্রার্থনা করেন।
প্রধান উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ বর্তমানে মার্কিন কৃষিপণ্য বিশেষ করে তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে এবং আমেরিকান পণ্য রপ্তানিতে শুল্ক কমানোর পাশাপাশি অশুল্ক বাধা অপসারণের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে ডিউটি-ফ্রি সুবিধাসহ আমেরিকান পণ্য গুদামজাতকরণের সুবিধা তৈরি করা হচ্ছে, যা মার্কিন কৃষকদের আয় বৃদ্ধি করবে।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় ৩৭ শতাংশ শুল্ক আরোপিত হবে, যা আগে ছিল ১৫ শতাংশ। এই শুল্ক বাড়ানোর ফলে বাংলাদেশি তৈরি পোশাক খাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ইউনূস এই শুল্ক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া, বাংলাদেশে স্টারলিংক চালুর জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে, যা প্রযুক্তি খাতে মার্কিন ব্যবসার নতুন দিগন্ত খুলবে।
বাংলাদেশে রপ্তানি বাড়ানোর এবং বিভিন্ন মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর প্রতিশ্রুতি দেওয়ার পর, ইউনূস যুক্তরাষ্ট্রে দু'টি চিঠি পাঠানোর পরিকল্পনা করেছেন—একটি চিঠি সরাসরি ট্রাম্পের কাছে এবং অন্যটি ইউএসটিআর অফিসে পাঠানো হবে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক ব্যবস্থা দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, বিশেষত বাংলাদেশে। শুল্ক বৃদ্ধির কারণে পোশাক শিল্পে প্রতিযোগিতা কমে আসতে পারে, যা কর্মসংস্থানের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
মুহাম্মদ ইউনূস তার চিঠির মাধ্যমে ট্রাম্পকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এজেন্ডার পূর্ণ সমর্থনে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
মোঃ আহসান হাবিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে