চুল পড়া রোধে জেনে নিন পেয়ারা পাতা কীভাবে ব্যবহার করবেন
।আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক জিনিস, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চুল ও ত্বকের সৌন্দর্য রক্ষা করে। এমন একটি উপাদান হচ্ছে পেয়ারা। পেয়ারায় আছে ভিটামিন সি। পেয়ারা পাতার ব্যথা উপশমের জন্যও অনেকে ব্যবহার করে থাকেন। এই পেয়ারা পাতাতেই আপনার চুল পড়া বন্ধ হতে পারে তা জানেন? বোধহয় না। সঠিক পদ্ধতি জানলেই পাবেন উপকার।
প্রথমে বেশ কিছু পেয়ারা পাতা নিয়ে নিন। সেগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করুন। প্রায় ২০ মিনিট ধরে সিদ্ধ করার পর মিশ্রণটা একটা পাত্রে ছেঁকে ফেলুন। তারপর ঠাণ্ডা হতে দিন। ভালো করে জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। ড্রায়ার থাকলে তা দিয়ে চুল শুকিয়ে নিন।>>এবার মিশ্রণটা অল্প অল্প করে চুলের ভিতরে লাগান। খেয়াল রাখবেন আপনার চুলে যেন অন্য কোনো কেমিকেল না থাকে। মিশ্রণটা প্রায় দুই ঘণ্টা মাথায় রেখে দিতে হবে। চাইলে একটা সিনেমা বা সিরিজ এই সময়ে দেখে ফেলতে পারেন। নয়তো মাথায় তোয়ালে জড়িয়ে একটু ঘুমিয়ে নিতে পারেন।
দুই ঘণ্টা পর ভালো করে চুল ধুয়ে নিন। তারপর চুল শুকিয়ে নিন। এই মিশ্রণ সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। চুল ঘন ও শক্ত হবে। পাশাপাশি তাতে মসৃণতাও আসবে। কথায় বলে, একটি পেয়ারা নাকি ১০টি আপেলের সমান। ত্বকের মসৃণতা বজায় রাখতেও সাহায্য করে এই সহজলভ্য ও দেশি ফলটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- সরকারি ছুটির তালিকায় নতুন সুযোগ, যেভাবে মিলবে৮ দিনের ছুটি
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ২৯ কক্ষের আয়নাঘর ঘুরে যা বললেন চিফ প্রসিকিউটর
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন