MD. Razib Ali
Senior Reporter
ঘুমিয়েও ক্লান্তি কাটে না? জানুন আয়রনের অভাবের ৬ লক্ষণ
সুস্থ ও সচল থাকতে মানবদেহে আয়রনের ভূমিকা অনস্বীকার্য। তবে অনেক সময় শরীরে এই জরুরি খনিজ উপাদানের ঘাটতি তৈরি হয়, যা আমরা সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাই। বিশেষ করে গর্ভাবস্থায়, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালে কিংবা শিশুদের দ্রুত বেড়ে ওঠার সময় আয়রনের চাহিদা বহুগুণ বেড়ে যায়। এই চাহিদা পূরণ না হলে শরীর বিপর্যয়ের মুখে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায়, পুষ্টিকর খাবার খাওয়ার পরেও অন্ত্রের বিভিন্ন সমস্যা বা ‘ম্যালাবসোর্পশন ডিসঅর্ডার’-এর কারণে শরীর পর্যাপ্ত আয়রন শোষণ করতে পারে না।
আপনার শরীর আয়রনের অভাবে ভুগছে কি না, তা বোঝার জন্য নিচের লক্ষণগুলোর দিকে নজর দিন:
১. পর্যাপ্ত ঘুমের পরও কাটছে না অবসাদ
সারাদিনের ক্লান্তি আর আয়রনের ঘাটতিজনিত ক্লান্তির মধ্যে পার্থক্য আছে। আপনি যদি রাতে দীর্ঘ সময় ঘুমানোর পরেও সকালে উঠে নিজেকে ভীষণ দুর্বল ও কর্মশক্তিহীন মনে করেন, তবে তা আয়রনের অভাব হতে পারে। রক্তে হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন অপরিহার্য। এর অভাব হলে টিস্যুগুলোতে অক্সিজেনের সরবরাহ কমে যায়, ফলে শরীর ক্রমাগত অবসাদগ্রস্ত ও দুর্বল হয়ে পড়ে।
২. বিবর্ণ ত্বক ও চুলের শ্রী হারানো
আয়নার সামনে দাঁড়ালে কি নিজেকে আগের চেয়ে ফ্যাকাসে মনে হয়? হিমোগ্লোবিনই রক্তকে লাল রং দেয়, যা ত্বকে সজীবতা আনে। আয়রন কমে গেলে রক্তস্বল্পতার কারণে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। বিশেষ করে চোখের ভেতরের অংশ, নখ বা ঠোঁটের কোণ ফ্যাকাশে হয়ে যাওয়া এর অন্যতম লক্ষণ। এর পাশাপাশি চুল পাতলা হয়ে যাওয়া বা নখ সহজে ভেঙে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
৩. সাধারণ চলাফেরাতেই হাঁপিয়ে ওঠা
সিঁড়ি দিয়ে ওপরে ওঠা কিংবা ঘরের টুকিটাকি কাজ করার সময় কি আপনার শ্বাসকষ্ট হচ্ছে? শরীরে আয়রন কম থাকলে রক্ত পেশি ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দিতে পারে না। ঘাটতি পূরণে হার্ট ও ফুসফুসকে অতিরিক্ত কাজ করতে হয়, যার ফলে সামান্য পরিশ্রমেও আপনি দ্রুত হাঁপিয়ে ওঠেন।
৪. ঘন ঘন মাথা ঘোরা ও ভুলে যাওয়ার প্রবণতা
মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে প্রায়ই মাথাব্যথা বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। অনেক সময় মনোযোগে বিঘ্ন ঘটা কিংবা ছোট ছোট বিষয় ভুলে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। এই লক্ষণগুলো শুরুতে সামান্য মনে হলেও সময়মতো চিকিৎসা না করালে পরিস্থিতি জটিল হতে পারে।
৫. অখাদ্য খাওয়ার প্রতি তীব্র আকর্ষণ
আয়রণ কমে যাওয়ার একটি অদ্ভুত লক্ষণ হলো ‘পিকা’। এটি এমন এক মানসিক অবস্থা যেখানে ব্যক্তি খাবার নয় এমন জিনিসের প্রতি আকৃষ্ট হন। যেমন—বরফ চিবিয়ে খাওয়ার তীব্র ইচ্ছা (প্যাগোফ্যাগিয়া), মাটি, কাঁচা চাল কিংবা খড়িমাটি খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। অনেকে একে নিছক অভ্যাস মনে করলেও এটি আসলে শরীরে আয়রনের গুরুতর অভাবের সংকেত।
৬. রাতে পায়ের অস্থিরতা বা রেস্টলেস লেগস সিনড্রোম
মস্তিষ্কের ডোপামিন নামক উপাদানটি আমাদের পেশির নড়াচড়া নিয়ন্ত্রণ করে, আর এই ডোপামিন নিয়ন্ত্রণে আয়রন প্রয়োজন। শরীরে আয়রনের মজুদ কমে গেলে স্নায়বিক সমস্যা তৈরি হয়, যা থেকে ‘রেস্টলেস লেগস সিনড্রোম’ দেখা দিতে পারে। বিশেষ করে রাতে ঘুমের সময় পায়ে অস্বস্তি বা পা নাড়ানোর প্রবণতা এর একটি বড় উদাহরণ।
উপরের এই লক্ষণগুলো আপনার বা পরিচিত কারো মাঝে দেখা দিলে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। সুষম খাদ্য এবং সঠিক চিকিৎসকের পরামর্শই পারে আয়রনের এই ঘাটতি পূরণ করে আপনাকে সুস্থ রাখতে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম