অজানাকে জানা: কম সুন্দর ছেলেদের বউ কেন সুন্দরী হয়
প্রায়ই দেখা যায়, স্বামীর চেয়ে স্ত্রী বেশি আকর্ষণীয় হয়। মানে স্ত্রীরা বেশি সুন্দরী হয়। একটু ঘুরিয়ে বলতে গেলে, মেয়েরা কম আকর্ষণীয় ছেলেদের কাছেই বেশি সুখী হয়। যা প্রমাণিত হয়েছে সম্প্রতি এক গবেষণায়। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। যেখানে বলা হয়, সফল সম্পর্কে বেশিরভাগ সময় পুরুষের চেয়ে নারী সঙ্গী বেশি সুন্দরী থাকেন। আবার এভাবেও বলা যায়, নারীরা কম আকর্ষণীয় বা কম সুন্দর পুরুষের সঙ্গে বেশি সুখী হন। গবেষণায় ১১৩ জন নববিবাহিত দম্পতির ওপর পরিচালনা করা হয়। জরিপে স্বামী-স্ত্রীকে চেহারার ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। এরপর ফলাফল নির্ধারণ করা হয়।
ফলাফলে দেখা যায়, স্ত্রীর চেয়ে সৌন্দর্যে পিছিয়ে থাকা স্বামীরা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি যত্নবান। তারা স্ত্রীকে উপহার দেওয়া, ঘরের কাজ করায় বেশি মনোযোগী। তারা নিজেকে নতুন করে উপস্থাপন করতে পারে। ভালোবাসার নিত্যনতুন ধরণ বের স্ত্রীকে বিশেষ হওয়ার উপলব্ধি করাতেও এগিয়ে থাকে। শুধু তাই নয়, কম আকর্ষণীয় যে স্বামীরা রয়েছেন তারা সম্পর্কের প্রতি বেশি প্রতিশ্রুতিবদ্ধ। তারা স্ত্রীর সৌন্দর্যের প্রতি আরও যত্নশীল হোন। স্ত্রীর সৌন্দর্যের মর্ম বুঝতে পারেন। স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করেন।
গবেষণায় আরো দেখা যায়, পুরুষ সঙ্গী বেশি আকর্ষণীয় হলে স্ত্রীরা হীনমন্যতায় ভোগেন। দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষক তানিয়া রেনোল্ডস বলেন, 'স্ত্রীরা কম আকর্ষণীয় হলে এবং স্বামীরা বেশি আকর্ষণীয় হলে দাম্পত্য কলহ বেশি হয়। এমনকি এটি দাম্পত্যের সম্পর্ক নষ্ট হওয়ার একটি অন্যতম কারণ।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- সরকারি ছুটির তালিকায় নতুন সুযোগ, যেভাবে মিলবে৮ দিনের ছুটি
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ২৯ কক্ষের আয়নাঘর ঘুরে যা বললেন চিফ প্রসিকিউটর
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন