আজ ০৯/১২/২০২৩, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম
টানা কয়েক দফা সোনার দাম বাড়ার পর এবার কমেছে। দাম কমে ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ আট হাজার ১২৫ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনায় দাম কমেছে এক হাজার ৭৫০ টাকা। আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
গতকাল বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্য হ্রাসের তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) সোনার দাম কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ তিন হাজার ২২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে। তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা।২১ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়।
আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।উল্লেখ্য, এর আগে চলতি মাসের ২৯ নভেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল সোনার। তখন ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম হয়েছিল এক লাখ ৯ হাজার৮৭৫ টাকা। বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করা ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা। আর হলমার্ক করা ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম পড়বে ১ হাজার ৬৩৩ টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে? আলোচনায় যে ৫ নাম
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
- মার্চে তেলের নতুন দাম: ডিজেল ও অকটেন কত টাকা?
- ভারতের বিপক্ষে গেইলের বাজি, ফিরল ২০১৬-র মধুর স্মৃতি
- নারী এশিয়ান কাপ-বাংলাদেশ বনাম চীন ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বিসিএলে জিসানের সেঞ্চুরি ও হাসানের অবিশ্বাস্য জয়
- নারী এশিয়ান কাপ ২০২৬- মুখোমুখি বাংলাদেশ বনাম চীন, জানুন সময়সূচি
- নবম পে স্কেল সর্বশেষ যা জানা গেল
- কেন সরলেন জয়সুরিয়া? শ্রীলঙ্কা ক্রিকেটে বড় সিদ্ধান্ত
- নারী এশিয়ান কাপ-বাংলাদেশ বনাম চীন: জেনে নিন সময়সূচী ও লাইভ দেখার উপায়
- সাকিবের দেশ থেকে বিদায় হবে বড় গর্বের: মোসাদ্দেক
- বিসিএলে জিসান-আকবরের সেঞ্চুরি, নির্বাচকদের নিয়ে যা বললেন আশরাফুল
- ১১ ঘণ্টায় ২ বার বাড়ল স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২ মার্চ ২০২৬)
- সাহরিতে এই ৩ খাবার খেলে রোজা রাখা কঠিন হবে