শাকিবের তৃতীয় বিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
গত শনিবার (২৭ এপ্রিল) হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে বাংলাদেশের সুপার স্টার শাকিবের। আর এ কারণে অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছে না চিত্রনায়কের পরিবার। একই সঙ্গে শাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে, শাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।
এ প্রসঙ্গে সত্যতা জানতে চাইলে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ অপু। অভিনেত্রী বলেন, আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। তবে খুব শিগগিরই এ বিষয়ে কথা বলব।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। টানা আট বছর সুখে সংসারও করেন তারা। এমনকি সন্তানের মা-বাবাও হন সাবেক এই তারকা দম্পতি। কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে ঢুকে পড়েন বুবলী। তৈরি হয় শাকিব-অপুর সম্পর্কের টানাপোড়েন।
মূলত বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়াতেই বাঁধে বিপত্তি। নিজের সংসার টেকাতে অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে আসেন অপু। নানান নাটকীয়তার পর শাকিব-অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও খুব বেশি দিন টিকেনি সেই সংসার।
পরবর্তীতে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার ফের সংসার শুরু করেন শাকিব। সে সংসারেও শাকিব-বুবলীর কোল জুড়ে আসে ছোট্ট বীর। কিন্তু তবুও ভেঙে যায় তাদের সেই সংসার। ধীরে ধীরে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয় শাকিবের।
বর্তমানে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন শাকিব। তবে সন্তানদের কারণে অপু-বুবলীর সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে তার। তবে বিচ্ছেদের পর বুবলীর সঙ্গে সখ্যতা না থাকলেও অপু বিশ্বাসের সঙ্গে সখ্যতা বেড়েছিল শাকিবের। পরিবারের সঙ্গেও এবারের ঈদও উদযাপন করেন অপু।
এতে ভক্তরাও ভাবতে শুরু করেন হয়তো আবারও এক হতে যাচ্ছেন শাকিব-অপু। কিন্তু তাদের সেই ভাবনাতেও জল ঢেলে দিল চিত্রনায়কের পরিবার। নতুন করে যখন পথ চলতে শুরু করেছেন তারা ঠিক সেই সময়ে ঢালিপাড়ায় ছড়িয়ে পড়ে শাকিবের তৃতীয় বিয়ের কথা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষে কেইন, মেসি কত নম্বরে?
- বিদেশি লিগে প্রথমবার আকবর, কোন দলে খেলবেন?
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের দাম: এক ভরি ২২ ক্যারেট সোনার দাম কত
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট, টাকা পাঠানোর সেরা সময়