এক ভিসাতেই যাওয়া যাবে সৌদি আরবসহ ৬ দেশে
ইউরোপের শেনজেন ভিসার আদলে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুর’ নামে নতুন একটি ভিসা চালু করতে যাচ্ছে উপসাগরীয় ছয় দেশ। শেনজেন ভিসায় যেমন ইউরোপের ২৭ দেশ ঘোরা যায়, তেমনি এই ভিসায়ও জিসিসিভুক্ত দেশগুলো অনায়াসে ঘুরে বেড়ানো যাবে।
জিসিসিভুক্ত দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েত। জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা এ বছরের শেষের দিকে চালু হবে। ভিসাটি হবে শেনজেন ভিসার মতো। খবর খালিজ টাইমস’র।
অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের এক প্যানেল আলোচনায় আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি জানান, এর লক্ষ্য হলো জিসিসি অঞ্চলজুড়ে ভ্রমণকে আরও সুবিধাজনক করা এবং পর্যটনকে উৎসাহিত করা।
ভ্রমণ সংক্রান্ত সেবাদানকারী সংস্থা ট্রাভেজির সহযোগী নির্বাহী আনাস আনানে এই ভিসা সম্পর্কে বলেন, একটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি এক হাজার ৫০০ দিরহাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে। প্যাকেজে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবে কয়েক দিন থাকা ও ভ্রমণের জন্য প্রায় চার হাজার থেকে ৫ হাজার দিরহাম খরচ হবে। এই খরচে রাত্রিযাপনসহ ফ্লাইট, হোটেল, যাতায়াত এবং ভ্রমণসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের মতে, এই ভিসা চালু হলে রেকর্ড সংখ্যক পর্যটকের এই অঞ্চল ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। ২০৩০ সাল নাগাদ ভ্রমণকারীর এই সংখ্যা ১২৮ দশমিক ৭ মিলিয়নে দাঁড়াতে পারে ধারণা করা হচ্ছে।
হামাসের নতুন কৌশলে পাগল প্রায় ইসরাইলহামাসের নতুন কৌশলে পাগল প্রায় ইসরাইলঅ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের আওতাভুক্ত নতুন এ ভিসায় উপসাগরীয় ছয়টি দেশে ৩০ দিনের বেশি অবস্থানও করা যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি