আবারও নিয়মিত হচ্ছে মধ্যপ্রাচ্যের তিন দেশের শ্রমবাজার
মধ্যপ্রাচ্যের তিনটি দেশের শ্রমবাজার—দুবাই, ওমান ও কাতার—আবারও স্বাভাবিক হচ্ছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আজ মঙ্গলবার (১১ জুন) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওমান ৯৬ হাজার অবৈধ কর্মীকে বৈধতা দেবে এবং দুবাই ৩ হাজার কর্মী নেবে।
গত বছরের ৩১ অক্টোবর, কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মী যাওয়ায় এবং ভিসার অপব্যবহারের কারণে ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল। তবে সম্প্রতি ওমান ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা খুলে দিয়েছে। বর্তমানে দেশটিতে প্রায় ৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন, তবে এই ১২ ক্যাটাগরির মধ্যে সাধারণ কর্মী যাওয়ার সুযোগ নেই। তারা দক্ষ কর্মী চেয়েছে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ওমানে ৯৬ হাজার বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন এবং তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। তিনি বলেন, ‘৯৬ হাজার বাংলাদেশি কর্মী বিভিন্নভাবে অবৈধ উপায়ে গিয়েছিলেন ওমানে। ইতিমধ্যে তাদেরকে বৈধ করবে বলে আমাদের জানিয়েছে। সেটার জন্য একটা ফি নেওয়া হয়। সেটা যাতে মওকুফ করা হয় তার জন্য আমরা আবেদন জানিয়েছি।’
এদিকে, দুবাই ও কাতারের শ্রমবাজারও শিগগিরই স্বাভাবিক হতে যাচ্ছে। দুবাই থেকে ইতিমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে এবং কাতারের শ্রমবাজারও শিগগিরই খুলে দেয়া হবে।
এদিকে, মালয়েশিয়ায় অনিয়মের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও ৫ দিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে ৩ হাজার লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ইমিগ্রেশান, ১০১টি রিক্রুটিং এজেন্ট এবং বায়রা থেকে রিপোর্ট নিচ্ছি। সে হিসেবে একটু সময় লাগছে। তদন্ত কমিটি একটু সময় চাইছে। আমরা তাদের আরও পাঁচ কর্মদিবস সময় দিয়েছি। ঈদের পরে আমরা বসব রিপোর্ট নিয়ে। আলাপ-আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া যায়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- সৌদিতে ইকামা নবায়নে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- আন্দোলনের মাঝেই মোদির মন্ত্রীর পদত্যাগ
- সবুজ হয়ে গেল রান্না করা মাংস, সম্ভাব্য কারণ জানালেন বিশেষজ্ঞ
- অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পোশাক খাতে আসছে বড় পরিবর্তন