মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে ৬৬ বাংলাদেশি প্রবাসী অভিযুক্ত
মালয়েশিয়ায় অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ৬৬ জন বাংলাদেশিসহ মোট ২৭০ জন অভিবাসীকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ১৮ থেকে ৫৪ বছর বয়সী ৭৫ জন মহিলা রয়েছেন, যারা বিভিন্ন দেশের নাগরিক।
দেশটির টিভি তিগার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জুন পন্টিয়ান ম্যাজিস্ট্রেট আদালতে অভিবাসীদের হাজির করা হলে বিভিন্ন অপরাধে আদালত তাদের অভিযুক্ত করেন।
অভিযুক্তদের মধ্যে মিয়ানমারের ৮২ জন, বাংলাদেশের ৬৬ জন, ইন্দোনেশিয়ার ৫০ জন, থাইল্যান্ডের ৩৩ জন, পাকিস্তানের ১৫ জন, নেপালের ৯ জন, এবং চীন, ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন ও মিশরের নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ায় বৈধ নথি ছাড়া বসবাস করার অভিযোগে তাদের বিরুদ্ধে বিচারক ফাতিমা জাহারির সামনে সব অভিযোগ পড়ে শোনানো হয়।
অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) অনুসারে তাদের অভিযুক্ত করা হয়েছে, যা অনুসারে দোষী সাব্যস্ত হলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ হাজার রিঙ্গিত জরিমানা, বা উভয় দণ্ডের পাশাপাশি বেতের ছয়টি আঘাত হতে পারে।
অন্য ১০৮ জনের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় থাকার অভিযোগ আনা হয়েছে। তাদেরকে ধারা ১৫ (১)(সি), অভিবাসন আইন ১৯৫৯/৬৩ অনুসারে অভিযুক্ত করা হয়েছে, যা অনুসারে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ১০ হাজার রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
বাকি ৩৬ জন অভিবাসীকে পাসপোর্টের নির্ধারিত শর্ত লঙ্ঘনের জন্য রেগুলেশন ৩৯ (ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩) এর অধীনে অভিযুক্ত করা হয়েছে।
গত ২৬ এপ্রিল থেকে ৩০ মে এর মধ্যে পাসির গুদাং, তামান উংকু তুন আমিনাহ এবং গেলাং পাতাহ এর আশেপাশে বিভিন্ন নির্মাণ সাইট, দোকান এবং কারখানায় অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়।
জিআইএম প্রসিকিউটিং অফিসার নুর লিনা আথিরাহ আব্দুল রহিম এই মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন, তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে