দারুন সুখবর: বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেবে আরব আমিরাত
প্রতি বছর বাংলাদেশ থেকে দুই হাজার কর্মী এখন থেকে আরব আমিরাতে যাওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি উল্লেখ করেছেন, শুধুমাত্র গাড়িচালক নয়, বিভিন্ন খাতে কর্মী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে বৈঠকের পর এ কথা জানান প্রতিমন্ত্রী।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি বলেন, "আজ আমরা বিভিন্ন সম্ভাবনাময় খাতগুলো পর্যবেক্ষণ করতে এখানে এসেছি। নার্সিং, চালক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন খাতে কর্মীর প্রয়োজন। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত একসাথে এ বিষয়ে কাজ করবে। আমাদের দুই দেশের জাতির পিতারা যে সম্পর্ক শুরু করেছিলেন, আমরা তা আরও এগিয়ে নিয়ে যাব।"
গত মাসে দুবাই সফরের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, "সেখানে প্রায় ৪০টি ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছিলাম, যার মধ্যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনও ছিল। এতদিন প্রতিবছর প্রায় ৫০০ কর্মী আরব আমিরাতে যেত। এখন থেকে এই সংখ্যা বাড়িয়ে প্রতিবছর দুই হাজার কর্মী পাঠানো হবে।"
বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার হলো সংযুক্ত আরব আমিরাত, যেখানে প্রায় ২১ লাখ ৫৮ হাজার কর্মী রয়েছেন। সম্প্রতি একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্সও এসেছে এখান থেকে।
রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি বলেন, "চলতি বছর আমরা এক হাজার ৩০০ ট্যাক্সি চালক নেবো এবং ধীরে ধীরে এই সংখ্যা বাড়বে। বেতনাদি আন্তর্জাতিক শ্রম নীতিমালা অনুযায়ী হবে।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল