MD. Razib Ali
Senior Reporter
ধোনিকে বাদ দিয়ে রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো চেন্নাই, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
আগামী ৩ আসরের জন্য তারা এই ক্রিকেটারদের ধরে রাখতে পারবে। ধোনি আর তিন বছর খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এ কারণেই ধোনির মতামত জানতে চেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তিন বছর ধোনি না খেললে তার জন্য একটি জায়গা নষ্ট করার মতো বিলাসিতায় যেতে চায় না চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী রিটেইন ক্রিকেটারের সংখ্যা বাড়লে ধোনিকে আবারও দেখা যেতে চেন্নাইয়ের জার্সিতে খেলতে।
ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে চেন্নাই রিটেইন করতে পারে রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা ও শিভম দুবের মতো ক্রিকেটারকে। রিটেইনের সংখ্যা বাড়লেই কেবল তারা ধরে রাখতে পারে ধোনিকে। ফলে বলে দেয়াই যাচ্ছে ধোনির ভাগ্য এখন নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। আইপিএলের দল চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটেইন করবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে।
মুস্তাফিজের আইপিএলে খেলার পেছনে বড় বাধা হয়ে দাড়িয়েছে বিসিবির নীতি। কেননা বিসিবি ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে দিতে চায় না। এই কারণে মুস্তাফিজকে রিটেইন করতে চায় না চেন্নাই সুপার কিংস। কেননা তারা মুস্তাফিজকে পুরো আসরের জন্য চায়। তাছাড়া মুস্তাফিজকে রিটেইন করবে না।
চেন্নাই সুপার কিংসের ম্যানেজার রাসেল রাধাকৃষনান। তিনি জানান যদি বিসিবি মুস্তাফিজকে পুরো আসরের জন্য ছাড়ে তাহলে তাকে আমরা রিটেইন করবো। তবে এই ক্ষেত্রে বরাবর বিসিবি বাধা হয়ে দাড়ায়। ক্রিকেটারদের বাইরে খেলতে দিতে চায় না। দেখায় নানা অজুহাত। তাইতো প্রশ্ন উঠেছে হয়তো বিসিবির কারণে মুস্তাফিজকে রিটেইন করবে চেন্নাই সুপার কিংস।
জনপ্রিয় ক্রিকেট ওয়েব সাইট ক্রিক ট্রেকারের এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষনান বললেন, "প্রথম থেকেই এবার আমরা খুব ভাল ছন্দে ছিলাম। আমরা সব সময় চেষ্টা করি ভারসাম্য রেখে দল তৈরি করতে। সেই হিসেবেই এবার দল করেছিলাম। কিন্তু মাঝে ইনজুরি আর অনাকাঙ্খিত পরিবর্তনের জন্য দলে ছন্দ কিছুটা পতন হয়েছিল। তবে আমরা সেইটা ওভারকাম করতে পেরেছি। পাথিরানাকে আমরা অবশ্যই রিটেন করবো। তাছাড়া মুস্তাফিজকে যদি তার বোর্ড পুরো আসরের জন্য খেলার অনুমতি দেয় তাহলে তাকেও আমরা রিটেনের তালিকায় রাখবো।"
এবারের আইপিএলে মুস্তাফিজ ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন। আইপিএল ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে শীর্ষ দুইয়ে ছিলেন। যদি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটেইন না করে, সেক্ষত্রে নিলামে নাম উঠবে মুস্তাফিজের। আর এবার মেগা নিলাম হবে আইপিএলে। তাই মুস্তাফিজের দল পেতে খুব একটা কষ্ট হবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আগামীকাল বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ফ্রান্সের হাইভোল্টেজ লড়াই! সম্ভাব্য একাদশ ও ম্যাচ শুরুর সময়
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: সুলিভানের ফ্রি-কিকে গোল, সরাসরি দেখুন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২৫ মার্চ ২০২৬)
- পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস: দৌলতদিয়ায় তোলপাড় (ভিডিওসহ)
- সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: ১৫ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: মোবাইল থেকে দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ অনূর্ধ্ব-২০ ম্যাচের প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান: সুলিভানের জোড়া গোল ৭০ মিনি শেষ, জানুন ফলাফল