এইচএসসির বাকি পরীক্ষাগুলো নিয়ে আসলো নতুন সিদ্ধান্ত
এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরো দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
প্রথমে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু করার পরিকল্পনা ছিল। তবে পরীক্ষার্থীদের আন্দোলনের কারণে এই সময়সূচি বাতিল হতে পারে। পরীক্ষার্থীরা এরই মধ্যে নেয়া পরীক্ষার ভিত্তিতে ফল প্রকাশের দাবি জানাচ্ছেন, কারণ আন্দোলনের ফলে অনেকে আহত হয়েছেন এবং পড়াশোনায় ক্ষতি হয়েছে।
সোমবার পরীক্ষার্থীরা এই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন।
ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি পূরণ না হলে তারা মঙ্গলবার আবার আন্দোলন করবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে কয়েক দফায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর নিরাপত্তা ঝুঁকির কারণে তা পিছিয়ে ১১ সেপ্টেম্বর করা হয়েছিল। তবে এখন আবার নতুন করে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি