অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ
সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার পর এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুনভাবে জারি করা ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ অনুসারে, এই ব্যক্তিদের তাদের আয়ের উৎস এবং সম্পদের বিবরণী নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের কাছে জমা দিতে হবে।
এই নীতিমালা অনুযায়ী, উপদেষ্টারা তাদের সম্পত্তি, স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক ব্যালেন্স, শেয়ার, বন্ড, এবং অন্যান্য অর্থনৈতিক লেনদেনের বিস্তারিত হিসাব নির্ধারিত ফর্মে জমা দেবেন। এর উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ নীতিমালা জারি করা হয়েছে।
নীতিমালায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে সংযুক্ত ছকে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন।
তাদের স্ত্রী/স্বামীর পৃথক আয় থাকলে অনুরূপ আয় ও সম্পদ বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। এ আয় ও সম্পদ বিবরণী প্রধান উপদেষ্টা স্বীয় বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন বলেও নীতিমালায় বলা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি