আইপিএল নিলামে সাকিবের বিশাল চমক, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে আবারও সরগরম ভারতীয় গণমাধ্যম। তাদের দাবিতে, আসন্ন আইপিএল মৌসুমে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা প্রবল। জানা গেছে, সাকিব পুরো আইপিএল সিজনে খেলার জন্য ফ্রি থাকবেন, আর এ কারণেই তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস — এই চার দলই সাকিবের দিকে নজর রেখেছে।
সাকিবের ভিত্তিমূল্য কম হওয়ায় তাকে দলে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলো অর্থনৈতিকভাবেও সুবিধাজনক অবস্থানে রয়েছে। এটি সাকিবের দল পাওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তার মতো অভিজ্ঞ অলরাউন্ডারের অন্তর্ভুক্তি কোনো দলের জন্যই এক বিশাল সুবিধা হতে পারে। তিনি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য রাখেন। সাকিবকে দলে ভেড়াতে ২-৩ কোটি রুপি পর্যন্ত খরচ করতে রাজি দল গুলো। সাকিব-মুস্তাফিজের পাশাপাশি এবারের আইপিএলে দল পাওয়ার দৌড়ে আছেন তাসকিন আহমেদও।
এর আগে সাকিব কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছেন, তার মধ্যে কলকাতার সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। তার অভিজ্ঞতা এবং খেলার ধারাবাহিকতায় এই ফ্র্যাঞ্চাইজিগুলোর কেউ না কেউ তাকে নিশ্চিতভাবেই দলে নিতে আগ্রহী। এখন শুধু অপেক্ষা নিলামের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- দিনে কতটি কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বেশি খেলে কী হয়