ব্রেকিং নিউজ: টিউলিপকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে আলোচনার ঝড় তুললেন ইলন মাস্ক
যুক্তরাজ্যের লেবার পার্টির নেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করা এই রাজনীতিককে "দুর্নীতিবাজ" বলে সমালোচনা করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
বুধবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইলন মাস্ক একটি শেয়ার করা পোস্টে মন্তব্য করে বলেন, "লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশুদের রক্ষায় ব্যর্থ, আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিপ্রবণ।" তার এই মন্তব্য টিউলিপের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যেখানে তার প্রধান কাজ ছিল আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।
গত আগস্টে শেখ হাসিনার সরকার গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ সামনে আসে। এর সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম জড়ানোয় যুক্তরাজ্যের বিভিন্ন মহল তার পদত্যাগের দাবি জানায়।
চাপে পড়ে শেষ পর্যন্ত মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চলছে। ইলন মাস্কের সাম্প্রতিক মন্তব্য এই বিতর্ককে আরও তীব্র করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়ে নতুন আলোচনার সূত্রপাত ঘটিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ