"বরবাদ" সিনেমার বাজেট বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এত বড় মাপের সুপারস্টার বা মেগাস্টার খুব কমই এসেছেন। ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা "বরবাদ"। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে, এবং এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ বাজেটের চলচ্চিত্র হতে চলেছে। "বরবাদ" সিনেমাটির বাজেট ধরা হয়েছে ১৫ কোটি টাকা, যা দেশের চলচ্চিত্র ইতিহাসে বিরল।
"বরবাদ": বাংলাদেশের সিনেমার নতুন দিগন্ত
"বরবাদ" সিনেমাটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে অভিনেতা জাহিদ ইসলাম বলেন, "এই সিনেমায় আমি যে চরিত্রে অভিনয় করেছি, তা সম্পূর্ণ নতুন ধরনের। আমি মেহেদী হাসান হৃদয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যেমন মান্না ভাই কাজী হায়াতকে ধারণ করতেন, তেমনি আমি হৃদয় ভাইয়ের স্টাইল ও উপস্থাপনাকে অনুসরণ করেছি।"
আরও পড়ুন:সালমান খানের 'সিকান্দার'কে কাঁপিয়ে দিল শাকিব খানের "বরবাদ"
তিনি আরও জানান, এই সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। এতো বড় পরিসরে বাংলাদেশে আগে কোনো সিনেমার শুটিং হয়নি। মুম্বাই, পুনে সহ বিভিন্ন আন্তর্জাতিক লোকেশনে এই সিনেমার চিত্রায়ণ হয়েছে।
বড় পরিসরে নির্মাণ ও আনলিমিটেড বাজেট
"বরবাদ" সিনেমাটির জন্য নির্মাতারা একটি বিশাল বাজেট রেখেছেন। জাহিদ ইসলাম বলেন, "এত বড় স্কেলে বাংলাদেশে এর আগে কোনো সিনেমা হয়নি। ছবির বেশিরভাগ কাজ হয়েছে ভারতের মুম্বাই ও পুনেতে, পাশাপাশি বাংলাদেশের কিছু লোকেশনেও শুটিং হয়েছে। এর বাজেট আনলিমিটেড মনে হলেও প্রকৃত বাজেট ধরা হয়েছে ১৫ কোটি টাকা। এটি আমাদের সিনেমার জন্য এক নতুন মাইলফলক।"
শাকিব খানের নতুন রূপ
শাকিব খান সাম্প্রতিক সিনেমাগুলোতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। এ প্রসঙ্গে জাহিদ ইসলাম বলেন, "যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, সে-ই টিকে থাকে। শাকিব ভাই প্রতিনিয়ত নিজেকে ভাঙছে, নতুনভাবে উপস্থাপন করছে। ফলে তিনি বাংলা চলচ্চিত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। আমি মনে করি, ভবিষ্যতে তার শিডিউল বাংলাদেশের পরিচালকরা পাবে কিনা, সেটাই বড় প্রশ্ন। কারণ, তিনি ওয়ার্ল্ডওয়াইড কাজের জন্য প্রস্তুত।"
তিনি আরও বলেন, "তুফান সিনেমা দেখে আমার আফসোস হচ্ছিল, কেজিএফ-এর মতো সিনেমায় যদি শাকিব ভাই থাকতেন, তাহলে কেমন হতো! কারণ তিনি এখন এমন এক অবস্থানে আছেন, যেখানে তিনি একের পর এক নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন।"
প্রযোজকদের নতুন আকর্ষণ হৃদয়
মেহেদী হাসান হৃদয়ের প্রতি প্রযোজকদের আগ্রহ দিন দিন বাড়ছে। জাহিদ ইসলাম মনে করেন, "বরবাদ মুক্তির পর হৃদয় ভাইকে নিয়ে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান কাজ করতে চাইবে। ইতোমধ্যে অনেকে তার সাথে কাজের আগ্রহ দেখিয়েছেন। এটি নিশ্চিতভাবেই তার ক্যারিয়ারের জন্য বড় সুযোগ।"
বাংলাদেশি সিনেমা এখন নতুন যুগে প্রবেশ করছে। "বরবাদ" তারই প্রমাণ। ১৫ কোটি টাকার বিশাল বাজেট নিয়ে নির্মিত এই সিনেমাটি দেশীয় চলচ্চিত্র শিল্পে এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলেই আশা করা যাচ্ছে।
রুমানা/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- একাদশ ভর্তি ২০২৬: জেনে নিননিশ্চায়নের জন্য কত টাকা ফি লাগবে
- ৩৪ বলে ১০৮! অভিষেকের তাণ্ডবে ভারতের ২২১ রান
- বন্ধ শিল্প ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার স্কিম
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- ব্যালন ডি’অর ২০২৬: শীর্ষে কেইন, মেসি কত নম্বরে?
- বিদেশি লিগে প্রথমবার আকবর, কোন দলে খেলবেন?
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের দাম: এক ভরি ২২ ক্যারেট সোনার দাম কত
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট, টাকা পাঠানোর সেরা সময়