এবার বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে পিএসএল
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবার আয়োজন করতে যাচ্ছে তাদের দশম আসর। এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন তিন বাংলাদেশি ক্রিকেটার – লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে এবার পিএসএল নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
লিটন দাস খেলবেন করাচি কিংসের হয়ে। ইতোমধ্যে তিনি পাকিস্তানে পৌঁছে গেছেন। রিশাদ হোসেনও যোগ দিয়েছেন লাহোর কালান্দার্স শিবিরে। নাহিদ রানা দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে পরে যোগ দেবেন পেশোয়ার জালমিতে।
বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর হলো—এবার বাংলাদেশ থেকেও সরাসরি দেখা যাবে পিএসএল। পিএসএল কর্তৃপক্ষ (পিসিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সম্প্রচারের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। বাংলাদেশে এবারের আসর সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।
এদিকে পাকিস্তানে উর্দু ও ইংরেজি ভাষায় খেলা সম্প্রচার করবে এ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস। একদিন যদি এ স্পোর্টস উর্দুতে সম্প্রচার করে, সেদিন পিটিভি স্পোর্টসে দেখা যাবে ইংরেজি ভাষায়, এবং ঠিক উল্টো দিনগুলোতেও থাকবে এই সুবিধা।
পাকিস্তানে অনলাইনে খেলা দেখা যাবে ওয়ালে টেকনোলজিস-এর মাধ্যমে। এছাড়াও তাপমাদ, তামাশা, দারাজ, মাইকো এবং বিগিন নামের ডিজিটাল প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ থাকবে। পিএসএলের সম্প্রচার স্বত্ত কিনেছিল ট্রান্সগ্রুপ, যারা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে সম্প্রচারের স্বত্ত হস্তান্তর করে।
বিশ্বব্যাপী পিএসএল দেখার সুযোগও থাকছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে:
যুক্তরাজ্যে: স্কাই স্পোর্টস এবং জিও
উত্তর আমেরিকায়: উইলো টিভি
আফ্রিকায়: সুপারস্পোর্ট
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়: মাইকো
ভারতে: ফ্যানকোড (ডিজিটাল) এবং সনি টিভি (টিভি সম্প্রচার)
শ্রীলঙ্কা ও আফগানিস্তানে: সনি টিভি
অন্যান্য দেশগুলোতে: স্পোর্টস সেন্ট্রাল
এবারের আসরে প্রযুক্তির ব্যবহারে নতুনত্বও থাকছে। ৩২টি হাই-ডেফিনেশন (এইচডি) ক্যামেরার পাশাপাশি থাকবে বাগি ক্যাম ও স্পাইডার ক্যাম। বিশেষভাবে স্পাইডার ক্যামেরায় যুক্ত থাকছে মাইক্রোফোন ও স্পিকার, যার মাধ্যমে ম্যাচ চলাকালেই খেলোয়াড়দের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়া যাবে। আরও থাকছে এআর গ্রাফিক্স, ড্রোন শট এবং সম্পূর্ণ মৌসুমজুড়ে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) সুবিধা।
এবারের পিএসএল শুরু হবে ১১ এপ্রিল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ মে।
বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন হয়, সেটা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দেশের ক্রিকেট ভক্তরা। মাঠের উত্তেজনার পাশাপাশি এবার দেশের টিভি পর্দায়ও থাকবে সরাসরি সেই রোমাঞ্চ!
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো লাইভ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম নরওয়ে: জানুন ম্যাচের সময়সূচি ও পরিসংখান
- ৬২ ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ, সতর্ক ডিএসই
- চলছে ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো লাইভ: সরাসরি দেখুন Live
- পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে-মেসি এগিয়ে, হালান্ড মাত্র এক গোল দূরে
- তিন মাসে ৫ শর্ত পূরণ না করলে বন্ধ হতে পারে ৪ আর্থিক প্রতিষ্ঠান
- আজ স্পেন বনাম অস্ট্রিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড বঞ্চনায় ১০ ব্যাংক, হতাশ বিনিয়োগকারীরা
- বিনিয়োগ কাঠামোয় বড় পরিবর্তন আনছে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই লিজিং কোম্পানির দুর্বল আর্থিক চিত্র
- এলপিজির দামে বড় স্বস্তি, জানুন নতুন মূল্য তালিকা
- সূচকে সাময়িক সংশোধন, বাজারে ইতিবাচক ধারার প্রত্যাশা
- সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি