মক্কায় ঢোকার নিয়ম বদলেছে! অনুমতি ছাড়া মিলবে না প্রবেশাধিকার
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ মৌসুম সামনে রেখে জমজমাট প্রস্তুতির অংশ হিসেবে মক্কার দুয়ারে বসানো হচ্ছে কড়াকড়ির তালা। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকার এবার নিয়েছে একগুচ্ছ কঠোর পদক্ষেপ। এবার থেকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ আর নয়—এটাই যেন মূল বার্তা।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২৩ এপ্রিল থেকে মক্কায় ঢুকতে হলে প্রয়োজন হবে বিশেষ অনুমতি। অনুমতি না থাকলে, পবিত্র নগরীতে প্রবেশের চেষ্টাই বৃথা—বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্টে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, যেখানে অননুমোদিত আগমনকারীদের সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে।
যারা সৌদির অন্য শহরে বসবাস করেন, তাদেরও মক্কায় প্রবেশ করতে হলে আগেভাগে নিতে হবে অনুমতি। শুধু যাদের ইকামা (আবাসিক পরিচয়পত্র) মক্কা শহর থেকে ইস্যু হয়েছে, তারাই থাকছেন এই নিয়মের বাইরে।
শুধু তা-ই নয়, উমরাহ ভিসাধারী বিদেশিদের জন্যও এসেছে নতুন সময়সীমা। তাদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগ করতে হবে। নির্ধারিত সময় পার করলেই, সেটা ধরা হবে ভিসার শর্তভঙ্গ হিসেবে।
হজ মৌসুমে কর্মসংক্রান্ত কারণে কেউ যদি মক্কা বা আশপাশের পবিত্র এলাকায় প্রবেশ করতে চান, তাহলে তাকে ‘আবশের’ বা ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে অনুমতি নিতে হবে। এক মুহূর্তের দেরিও বরদাশত নয়।
এছাড়া, উমরাহর জন্য বহুল ব্যবহৃত ‘নুসুক’ পোর্টালে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত উমরাহর নতুন অনুমতি ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে। এই নির্দেশনা শুধুমাত্র আন্তর্জাতিক ভিসাধারী বা জিসিসি সদস্য দেশের নাগরিকদের জন্য নয়, বরং সৌদির ভেতরেও বসবাসরত বহু বিদেশির জন্য প্রযোজ্য।
সব মিলিয়ে হজ ব্যবস্থাপনায় এবার সৌদি সরকার কোনো ঝুঁকি নিতে নারাজ। অগোছালো ভিড় নয়, থাকবে নিয়ম আর নিয়ন্ত্রণে মোড়ানো এক সুবিন্যস্ত হজ—এটাই এবারকার মূল লক্ষ্য।
সূত্র: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)