Md Razib Ali
Senior Reporter
বিনিয়োগ কাঠামোয় বড় পরিবর্তন আনছে প্যারামাউন্ট টেক্সটাইল
শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জুলাই ০২ ১৪:৩২:৪৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি তাদের সহযোগী প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে করা প্রায় ২৯৩ কোটি ১ লাখ টাকার বিনিয়োগের কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, গত ৩০ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই পুনর্গঠনের মাধ্যমে সহযোগী প্রতিষ্ঠানে বিদ্যমান বিনিয়োগের কাঠামো নতুনভাবে সাজানো হবে। তবে বিনিয়োগ পুনর্গঠনের ধরন, বাস্তবায়নের সময়সূচি বা এর সম্ভাব্য আর্থিক প্রভাব সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। বিনিয়োগকারীদের স্বার্থে পরবর্তী সময়ে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হতে পারে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন