বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক সিদ্ধান্ত শেয়ারবাজারের নিয়ন্ত্রণ ও তদারকি কার্যক্রমকে আরও গতিশীল করবে।
বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, ১ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক অনুযায়ী বিএসইসি একটি আদেশ জারি করেছে। ওই আদেশের মাধ্যমে স্টক এক্সচেঞ্জগুলোকে তাদের নিজস্ব প্রবিধান ও নীতিমালা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণের প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছে।
ডিএসইর মতে, এই সিদ্ধান্তের ফলে বাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা আরও জোরদার হবে এবং লেনদেনে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে এটি বাজার উন্নয়ন ও আধুনিকায়নের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।
তবে ডিএসই স্পষ্ট করেছে যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিদ্যমান বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, নতুন ক্ষমতা দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে বাজার পরিচালনায় কোনো পরিবর্তন আসছে না।
ডিএসই আরও জানায়, বিএসইসির এই উদ্যোগকে তারা স্বাগত জানায় এবং এটিকে শেয়ারবাজারের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মান অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন
- যেসব সরকারি চাকরিজীবীদের পে-স্কেল না দিতে বলেছে টিআইবি
- সোনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর