পরিচালনা বোর্ডে ফিরতে চান পিপলস লিজিংয়ের উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
নিজস্ব প্রতিবেদক: সংকটাপন্ন ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির আগ্রহ প্রকাশ করেছেন কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি।
কোম্পানির তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই অনুষ্ঠিত ১০৬তম পরিচালনা পর্ষদের সভায় উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের জমা দেওয়া এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) বা আগ্রহপত্র নিয়ে আলোচনা হয়।
পর্ষদ নীতিগতভাবে এসব আগ্রহপত্র অনুমোদন করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি জানিয়েছে, বিদ্যমান আদালতের নির্দেশনা এবং প্রযোজ্য আইন অনুযায়ী বিষয়টি বিবেচনার জন্য হাইকোর্টে আবেদন করা হবে।
তবে এটি পরিচালনা পর্ষদে উদ্যোক্তাদের তাৎক্ষণিকভাবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নয়। বিষয়টি আদালতের অনুমোদনের জন্য উপস্থাপনের একটি প্রক্রিয়াগত পদক্ষেপ। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে হাইকোর্ট বিভাগের আদেশের ওপর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর