ব্যাংক-বিমা খাতে সুখবর, তিন প্রতিষ্ঠানের মুনাফায় বড় উল্লম্ফন
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিন প্রতিষ্ঠানই আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধির তথ্য জানিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ব্র্যাক ব্যাংক। দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৪ পয়সা। বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৭ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৩ টাকা ৯ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪০ টাকা ৫ পয়সা এবং ৩০ জুন ২০২৬ পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা।
অন্যদিকে মিডল্যান্ড ব্যাংক দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত ইপিএস করেছে ২৬ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল মাত্র ২ পয়সা। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়ে হয়েছে ৪২ পয়সা, যা আগের বছরের ১৭ পয়সা থেকে উল্লেখযোগ্য উন্নতি। একই সময়ে সমন্বিত এনওসিএফপিএস হয়েছে ২ টাকা ৮৯ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সা।
এদিকে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা। প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস বেড়ে হয়েছে ৭০ পয়সা, যা আগের বছরের ৫৩ পয়সা থেকে বেশি। একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা এবং ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫০ পয়সা।
ডিএসই সূত্রে প্রকাশিত এসব অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, ব্যাংক ও বিমা খাতের কয়েকটি প্রতিষ্ঠানের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি হয়েছে। ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সাম্প্রতিক আর্থিক ফলাফল বিনিয়োগকারীদের নজর কাড়তে পারে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- ড. ইউনূস বনাম তারেক রহমান—তুলনায় যা বললেন কাদের সিদ্দিকী