সৌরজগতের কাছেই মিলল লুকিয়ে থাকা ৪ নতুন নক্ষত্র
মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সৌরজগতের কাছাকাছি অবস্থান করা চারটি নতুন শ্বেত বামন (হোয়াইট ডোয়ার্ফ) নক্ষত্র শনাক্ত করেছেন তারা। এতদিন এসব নক্ষত্র তাদের সঙ্গী লাল বামন (রেড ডোয়ার্ফ) নক্ষত্রের তীব্র আলোর আড়ালে লুকিয়ে থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি।
গবেষণাটি অক্সফোর্ড একাডেমি-তে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া শ্বেত বামনগুলো জি ২০৩–৪৭, জিজে ২০৭.১, এলএইচএস ১৮১৭ এবং উলফ ১১৩০ নামের চারটি বাইনারি বা দ্বৈত নক্ষত্র ব্যবস্থায় রয়েছে। প্রতিটি শ্বেত বামন তার সঙ্গী লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।
গবেষকরা হাবল স্পেস টেলিস্কোপের স্পেস টেলিস্কোপ ইমেজিং স্পেকট্রোগ্রাফ (STIS) ব্যবহার করে অতিবেগুনি (আল্ট্রাভায়োলেট) রশ্মি বিশ্লেষণের মাধ্যমে নক্ষত্রগুলো শনাক্ত করেন। কারণ শ্বেত বামন নক্ষত্র তাদের সঙ্গী লাল বামনের তুলনায় অনেক বেশি অতিবেগুনি রশ্মি নির্গত করে, যা তাদের আলাদা করে চিহ্নিত করতে সহায়তা করেছে।
বিজ্ঞানীদের মতে, নতুন আবিষ্কৃত চারটি শ্বেত বামনের তাপমাত্রা ৫ হাজার ৩০০ থেকে ৬ হাজার ৩০০ কেলভিন। তুলনামূলকভাবে শীতল হওয়ায় প্রচলিত পর্যবেক্ষণ পদ্ধতিতে এগুলো শনাক্ত করা কঠিন ছিল। শুধু দৃশ্যমান আলো দিয়ে পর্যবেক্ষণ করলে এদের প্রকৃত তাপমাত্রার তুলনায় ৫ থেকে ৮ শতাংশ বেশি মনে হতে পারে।
গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার জি ২০৩–৪৭। এটি পৃথিবী থেকে মাত্র ৭ দশমিক ৬ পারসেক দূরে অবস্থিত। গত দুই দশক ধরে এ নক্ষত্র ব্যবস্থায় একটি শ্বেত বামন থাকার সন্দেহ থাকলেও এবারই প্রথম তার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেল। এর ফলে এটি সৌরজগতের সবচেয়ে কাছের শ্বেত বামন নক্ষত্রগুলোর তালিকায় নবম স্থান দখল করেছে।
গবেষকদের ধারণা, আশপাশের লাল বামন নক্ষত্রগুলো আরও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা হলে সৌরজগতের আশপাশে আরও ৯ থেকে ১০টি লুকিয়ে থাকা শ্বেত বামন নক্ষত্রের সন্ধান মিলতে পারে। নতুন এই আবিষ্কার মহাবিশ্বে নক্ষত্রের বিবর্তন এবং আমাদের মহাজাগতিক প্রতিবেশ সম্পর্কে আরও গভীর ধারণা দিতে সহায়ক হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ