চার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (সিএলআইসিএল) ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-জুন সময়ের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী দাবি (ক্লেইম)সহ মোট ব্যয়ের বিপরীতে মোট আয়ের উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে ১ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ৪ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী দাবি (ক্লেইম)সহ মোট ব্যয়ের বিপরীতে মোট আয়ের উদ্বৃত্ত (সারপ্লাস) দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ৬ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৭৯ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা।
আগের বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৭০ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা। ফলে এক বছরে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট ৮ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ইতিবাচক ২ টাকা ১২ পয়সা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- আত্মগোপনের পুরো গল্প জানালেন জাহাঙ্গীর কবির নানক
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল