ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিটধারীদের মধ্যে যারা মার্জিন ঋণ নিয়েছেন, তাদের বিস্তারিত তথ্য চেয়েছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক। সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও সব ডিপোজিটরি পার্টিসিপ্যান্টের (ডিপি) কাছে এ তথ্য চাওয়া হয়েছে।
সম্পদ ব্যবস্থাপকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ আগস্ট ২০২৬ রেকর্ড ডেট অনুযায়ী ফান্ডটির ইউনিটধারী এবং মার্জিন ঋণগ্রহীতাদের একটি তালিকা প্রস্তুত করে জমা দিতে হবে।
তালিকায় প্রত্যেক ইউনিটধারীর নাম, বিও আইডি নম্বর, ১২ ডিজিটের ই-টিআইএন নম্বর, ক্লায়েন্টভিত্তিক ইউনিট ধারণের পরিমাণ এবং সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের ব্যাংক হিসাবের নাম, হিসাব নম্বর ও রাউটিং নম্বর উল্লেখ করতে হবে।
সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও সব ডিপিকে আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে এসব তথ্য সংবলিত বিবরণী পাঠাতে বলা হয়েছে।
বিবরণীটি [email protected] ই-মেইল ঠিকানায় অথবা ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কার্যালয়ে পাঠানো যাবে। প্রতিষ্ঠানটির কার্যালয়ের ঠিকানা—ইসলাম অ্যাসিওর সেন্টার (৬ষ্ঠ তলা), ৯১, মহাখালী সি/এ, ঢাকা-১২১২।
এ বিষয়ে কোনো তথ্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে +৮৮০ ১৭০৪-১৮৮৫০৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান