মহানবমীতে তিন বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর কোথায় যাবেন?
রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম—এক দিনেই এই তিন বিভাগের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজশাহীতে একটি জনসভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মঙ্গলবার সকালেই ঢাকা ছেড়ে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। দিনের কর্মসূচি শেষে রাত ৯টা ১৫ মিনিটে তাঁর তেজগাঁও বিমানবন্দরে ফেরার কথা রয়েছে।
রংপুর দিয়ে শুরু, এরপর রাজশাহী
মহানবমীর প্রথম কর্মসূচি রংপুরে। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
রংপুরের পর প্রধানমন্ত্রীর গন্তব্য রাজশাহী। দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর। দুপুর ১টা ১৫ মিনিটে সেখান থেকে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন।
পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রাজশাহীতে জনসভা
রাজশাহীতে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি জনসভাও রয়েছে। সূচি অনুযায়ী, বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
জনসভা শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সন্ধ্যায় চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন
দিনের শেষ পর্যায়ের কর্মসূচি চট্টগ্রামে। নির্ধারিত সময় অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতির সূচি রয়েছে তাঁর।
এরপর রাজধানীতে ফেরার জন্য রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন যারা
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ আরও অনেকে।
এর আগে ঢাকার মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ওই সময় তাঁর সহধর্মিনী জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি এক নজরে
সকাল ৯টা: তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা।
সকাল ১০টা: রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শন।
দুপুর সাড়ে ১২টা: সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা।
দুপুর ১টা ১৫ মিনিট: রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন।
দুপুর ২টা ১৫ মিনিট: রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতি।
বিকেল ৩টা: রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান।
বিকেল ৪টা ১৫ মিনিট: শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা।
বিকেল সাড়ে ৫টা: চট্টগ্রামের জেএম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট: চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি।
রাত ৭টা ৪৫ মিনিট: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা।
রাত ৯টা ১৫ মিনিট: তেজগাঁও বিমানবন্দরে অবতরণ।
সচরাচর জিজ্ঞাসা
১. মহানবমীতে প্রধানমন্ত্রী কোন তিন বিভাগ সফর করছেন?
প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করছেন।
২. রংপুরে কখন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে?
সূচি অনুযায়ী, সকাল ১০টায় রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে।
৩. রাজশাহীতে প্রধানমন্ত্রীর আর কী কর্মসূচি রয়েছে?
পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
৪. চট্টগ্রামে কখন পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী?
নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় জেএম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
৫. প্রধানমন্ত্রী কখন ঢাকায় ফিরবেন?
সূচি অনুযায়ী, রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাঁর।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সব ওয়ারিশের নাম খতিয়ানে নেই? জমির কী হবে জানুন
- আজকের টাকার রেট কত: কমেছে ১টি দেশের টাকার বিনিময় হার
- নতুন Pulsar N250: ৫টি রাইডিং মোড ও ৬-স্পিড গিয়ার
- iQOO Neo 12: ৯০০০mAh ব্যাটারি ও ১৮৫Hz ডিসপ্লে
- Suzuki V-Strom SX 250: ইঞ্জিন, মাইলেজ ও দাম
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৪টি দেশের টাকার বিনিময় হার
- আজকের টাকার রেট কত: কমেছে ১৫টি দেশের টাকার বিনিময় হার
- পুরনো জমির মালিক কে ছিলেন? জানুন তথ্য বের করার উপায়
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম কত