প্রেমে পড়লে পরিবর্তন দেখা যায়, জেনেনিন আপনি কারো প্রেমে পড়েছেন কিনা
ঘুমানোর জন্য তাড়াতাড়ি প্রস্তুত হতে পারে না শরীর
বিজ্ঞানীরা জানাচ্ছেন, রাতে ঘুমাতে গেলেই মনের মধ্যে লুকিয়ে থাকা প্রিয় মানুষটি ভাবনাজুড়ে থাকে। তাকে নিয়ে ভাবতে ভাবতেই কেটে যায় অনেক সময়। ফলে ঘুমানোর জন্য প্রস্তুত হতে পারে না শরীর। যার কারণে ঘুমাতে দেরি হয়ে যায়। এক সমীক্ষায় দেখা গেছে যে, প্রেমে পড়লে অন্তত পক্ষে এক ঘণ্টা রাতের ঘুম কমে যায়। জার্নাল অফ অ্যাডোলেসেন্ট হেলথে প্রকাশিত হয়েছিল গবেষণাটি।
অন্যমনষ্ক হওয়ার প্রবণতা বাড়ে
প্রেমে পড়লে মানুষ কিছুটা ভুলোমনা ও অন্যমনষ্ক হয়ে যায়। এই পরিবর্তন দেখা দেয় অক্সিটসিন হরমোনের প্রভাবে। প্রেমে পড়লে মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিটসিন হরমোন উৎপন্ন হয়, যা স্মৃতিশক্তি কিছুটা কমিয়ে দিতে থাকে।
খাবারের ‘স্বাদ’ বেড়ে যায়
আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় এমন তথ্য দেয়া হয়েছে যে, প্রেমে পড়লে খাবারের স্বাদও বেশি লাগে।
মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয়ে যায়
প্রেমে পড়ার বিষয়টি নাকি মস্তিষ্কের ১২টি স্থানে গিয়ে আঘাত করে থাকে। এ কারণে প্রেমে পড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয়। প্রেমে পড়লে মস্তিষ্ক সব সময়ে যেভাবে চিন্তা করেছে, সেভাবে চিন্তা করতে পারবে না।
শরীরের ব্যথা কমে যায়
ভালোবাসা মস্তিষ্কের নিউরাল রিসেপটরের কার্যকারিতা বাড়িয়ে ব্যাথার অনুভূতি কমিয়ে দেয়।
হৃৎপিণ্ডের গতি পরিবর্তিত হয়ে যায়
প্রেমে পড়লে শরীরে হরমোনের পরিবর্তন হয়। আর হরমোনের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে রক্তচাপও কমে যায়। সেই সঙ্গে কমে যায় হৃৎপিণ্ডের গতিও। বিশেষ করে ভালোবাসার প্রিয় মানুষটির আশেপাশে থাকলে এই পরিবর্তনটা বেশি ঘটে থাকে।
প্রেমে পড়ার পরে অনেক কিছু আবেগ দিয়ে বিচার করতে থাকে মানুষ, যৌক্তিকতা কমে আসে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে ১৫ হাজার টাকা কমলো সোনার দাম
- ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
- কমলো তেলের দাম
- আজকের নামাজের সময়সূচি: (শনিবার, ২১ মার্চ ২০২৬)
- ভিয়েতনাম সফরের আগে তারকা ফুটবলারকে হারালো বাংলাদেশ
- আজ এভারটন বনাম চেলসি ম্যাচ: পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচী:ব্রাইটন বনাম লিভারপুল
- ২০৩০ সালে ৩৬টি রোজা রাখার বিরল এক সুযোগ
- আজ ব্রাইটন বনাম লিভারপুল ম্যাচ: জানুন সম্ভাব্য লাইনআপ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ঈদুল ফিতরের চাঁদ দেখার দোয়া ও আমল: নবীজির (সা.) শেখানো সুন্নাহ
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২১ মার্চ ২০২৬)
- আজ ফুলহ্যাম বনাম বার্নলি ম্যাচ: প্রিভিউ, ইনজুরি আপডেট ও সম্ভাব্য একাদশ
- ভিভো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: আবেদন করার শেষ সময় ১১ এপ্রিল
- ‘সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা সাব্বিরের, ফিরতে চান দলে