ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

ধ‍ূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে

লাইফ স্টাইল ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ১৭ ১৬:৪৪:২৬
ধ‍ূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে

ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিশ্লেষকরা, একটি গবেষণায় ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারীদের একসঙ্গে ২৩ জোড়া জমজ মুখ প্রদর্শন করেন।

গবেষণার ফলাফলে দেখা যায়- পুরুষ ও নারী উভয় অংশগ্রহণকারীরাই ৭০ শতাংশ সময় ধ‍ূমপায়ী ও অধ‍ূমপায়ীদের মুখ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। তারা অধ‍ূমপায়ীদের প্রতি বেশি আকর্ষণবোধ করেন। ধূমপান আপনার ত্বকে যেভাবে প্রভাব ফেলে-

>>> ধূমপান খুব দ্রুত আপনার চেহারায় বয়সের ছাপ ফেলে।

>>> নিকোটিন ত্বকের বাইরের স্তরের রক্তনালী সংকুচিত করে দেয়।

>>> ধূমপানে সৃষ্ট ধোঁয়ায় থাকা রাসায়নিক চামড়ার স্থিতিস্থাপকতা ক্ষতিগ্রস্ত করে।

>>> ধূমপানের কারণে মুখে বলিরেখা দেখা হয়।

ধারণা করা হচ্ছে, ধূমপানের কারণে মানুষকে কম আকর্ষণীয় মনে হওয়ায় ধূমপায়ীরা বিশেষ করে তরুণরা এ অভ্যাসটি থেকে বের হয়ে আসবে।

অধ্যাপক পেন্টন ভোক বলেন, চেহারা মানুষের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে এ ধরনের ফলাফলগুলো ভিত্তি হিসেবে কাজ করতে পারে। গবেষণার ফলাফল রয়েল সোসাইটি ওপেন সায়েন্স পত্রিকায় প্রকাশিত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এলপিজির দামে বড় স্বস্তি, জানুন নতুন মূল্য তালিকা

এলপিজির দামে বড় স্বস্তি, জানুন নতুন মূল্য তালিকা

দেশের এলপিজি ব্যবহারকারীদের জন্য এলো স্বস্তির খবর। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত