চুলের যত্নে কারি পাতা ব্যবহারের ৫ উপায়
১। মেথি পাতা, আমলকী ও কারি পাতা
আধা কাপ মেথি পাতা, কারি পাতা ও আমলকী একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। চুলে এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ৩০ মিনিট। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
২। নারিকেল তেল ও কারি পাতা
প্যান গরম করে নারিকেল তেল দিন। ১ মুঠো কারি পাতা ফেলে কম আঁচে কিছুক্ষণ গরম করুন। এরপর নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। সপ্তাহে একদিন এই তেল ব্যবহার করুন চুলে।
৩। পেঁয়াজ ও কারি পাতা
চুল পড়া বন্ধ করতে কার্যকর এই প্যাক। পেঁয়াজ ও কারি পাতা একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে রসটুকু বের করে নিন। তুলার টুকরো রসে ডুবিয়ে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৪। কারি পাতা ও টক দই
কারি পাতা পেস্ট করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। মাথার ত্বক পরিষ্কার হবে, চুলেও আসবে সিল্কি ভাব।
৫। কারি পাতা ও জবা ফুল
প্রয়োজন মতো পানি মিশিয়ে আধা কাপ কারি পাতা ও জবা ফুলের পাতা বেটে নিন মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পুর সাহায্যে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ