ডিম সিদ্ধ করার কতক্ষণ পর আর খাওয়া উচিত না
শরীরের জন্য কতটা স্বাস্থ্যসম্মত এই অভ্যাস? বিশেষজ্ঞরা বলেন, ডিম সিদ্ধ করে গরম গরম খেয়ে নেয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তবে ডিম সিদ্ধ করে রেখে দেওয়ার প্রয়োজনীয়তা থাকলে মানতে হবে কয়েকটি নিয়ম।
বিশেষজ্ঞদের মত, সিদ্ধ করে রাখা ডিম ফ্রিজে রাখলে প্রায় সপ্তাহখানেক ভালো থাকে। তবে তা না হলে সিদ্ধ করার প্রায় ঘণ্টা তিনেকের মধ্যে সিদ্ধ ডিম খেয়ে নেয়া উচিত। সিদ্ধ ডিম বেশি ক্ষণ ভালো থাকে না।
সিদ্ধ করা ডিম ভালো রাখতে তাপমাত্রার দিকে খেয়াল করা জরুরি। ডিম সংরক্ষণ করতে ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা প্রয়োজন। ফ্রিজের এই তাপমাত্রায় সিদ্ধ ডিম খোসা-সহ রেখে দিলে কিছু দিন ভালো থাকবে। খোসা ছাড়িয়ে রাখলে ডিম নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আমেরিকার 'সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্যানুসারে, দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এরকম খাবারের মধ্যে ডিম সেদ্ধ রয়েছে। ডিম সিদ্ধ করার পর খুব দেবি করে খাওয়া উচিত নয়।
ডিম সিদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে দিয়ে একটু ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
সিদ্ধ ডিম ফ্রিজে রাখলে দুর্গন্ধ হতে পারে, যা হাইড্রোজেন সালফাইড থেকে হয়। তাই একটি এয়ার টাইট পাত্রে ডিম রাখতে পারেন ফ্রিজে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ ৪ তারিখ সকালে, দেখবেন যেভাবে লাইভ
- আজকের টাকার রেট কত: কমেছে ৫টি দেশের টাকার মান
- এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রি, বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা
- ভারত বনাম ব্রাজিল ম্যাচ আজ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ভারত বনাম ব্রাজিল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল বনাম ভারত: শেষ পর্যন্ত কী হলো ম্যাচে, জানুন ফলাফল
- আজকের টাকার রেট কত: বাড়লো ২০টি দেশের টাকার মান
- আজ ১০/০৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- চলছে ভারত-পাকিস্তান ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কে জিতল?
- আজ ১০/০৪/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম