স্বাস্থ্য বার্তা: ডিম যেভাবে খেলে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায়
ডায়েটেশিয়ান রেশমি রায়চৌধুরীর মতে, 'সহজলভ্য ও পকেটসই দামে প্রোটিনের সেরা ভাণ্ডার ডিম। ডিমের কুসুম এমনিই সুষম খাবার। আজকাল গবেষণায় প্রমাণিত, কোলেস্টেরলের ক্ষেত্রেও বাধা হয় না ডিমের কুসুম। অমলেট, স্ক্রাম্বেলড এগ, ডিমের কালিয়া এ সবও খেতে খুবই স্বাদু, কিন্তু কম পড়ে য়ায় ডিমের পুষ্টিগুণে। কিন্তু তেলে-ঝালে রান্না হওয়া ডিম থেকে ততটা পুষ্টিগুণ মেলে না, যতটা মেলে সেদ্ধ করা ডিমে।'
তেলহীন পোচ
তেলবিহীন উপায়ে যদি পোচ বানাতে পারেন, তা হলে স্বাদ ও স্বাস্থ্য দুই-ই রক্ষা হয়। তবে তেলবিহীন উপায়ে পোচ তৈরি করা একটু কঠিন। প্রথমে ডিমটা সাবধানে ভেঙে নিন একটি বাটিতে। এমন ভাবে ভাঙতে হবে যেন কুসুম আস্ত থাকে, ছড়িয়ে না পড়ে। এর উপর স্বাদ অনুযায়ী গোলমরিচ ও লবণ ছড়ান। এ বার একটি পাত্রে ভিনিগার দিয়ে অল্প পানি ফুটিয়ে তার মধ্যে সাবধানে ছেড়ে দিন এই ভাঙা ডিম। পোচ তৈরি হয়ে গেলে ঝাঁঝরি দিয়ে পানি ঝরিয়ে তুলে নিন। এমন পোচে তেল যোগ হয় না বলে ডিমের সবটুকু পুষ্টিগুণ অটুট থাকে।
হাফ বয়েল
ডিমের বাইরের সাদা অংশ সুসিদ্ধ হলেও ভিতরের কুসুম আধ সিদ্ধ, এমন ডিমকেই স্বাস্থ্যকর বলে দাবি চিকিৎসকদের। আগুনের আঁচ ডিমের ভিতর থাকা ক্ষতিকর জীবাণুদের মেরে ফেলে সঙ্গে কুসুমের ভেতর থাকা সবটুকু পিুষ্টিগুণকেই আগলে রাখে। ফুটন্ত লবণ পানিতে মিনিট পাঁচেক সিদ্ধ করলেই এমন হাফ বয়েল ডিম মিলবে সহজেই।
ফুল বয়েল
একটি পুরো সিদ্ধ ডিম থেকে প্রায ১২.৬ গ্রাম প্রোটিন মেলে। এমন ফুল বয়েলড ডিম যেমন শুধুই খাওয়া যায়, তেমনই স্যালাড হোক বা স্যান্ডউইচ, সব কিছুতেই সঙ্গত করতে পারে এটি। ডিমের সব ধরনের পদের মধ্যে সবচেয়ে ভালো হজম হয় এমন ডিম। লবণ পানিতে মিনিট দশেক সময় নিয়ে ফোটালেই তৈরি সিদ্ধ ডিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আগামীকাল বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্সের হাইভোল্টেজ লড়াই! সম্ভাব্য একাদশ ও ম্যাচ শুরুর সময়
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস: দৌলতদিয়ায় তোলপাড় (ভিডিওসহ)
- সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২৫ মার্চ ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম ভিয়েতনাম ওব্রাজিল বনাম ফ্রান্স
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: ১৭ মিনিটে ২ গোল, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬)