ব্রেকিং নিউজঃ স্থগিত হওয়া এসএসসি পরীক্ষাগুলোর তারিখ ঘোষণা
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপ-কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। ওই দিন পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ মে অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা। ওই দিন এ বোর্ডগুলোতে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলের (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে ২৩ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে।
এবার এসব পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী পৌনে ২১ লাখ। তবে তাদের মধ্যে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
ঘূর্ণিঝড় মোখার কারণে গত রবিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আর গতকাল সোমবার অনুষ্ঠেয় দেশের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে
- আজ নতুন সময়ে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি দেখবেন যেভাবে
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- জর্ডান বনাম আলজেরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নরওয়ে বনাম সেনেগাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ফ্রান্স বনাম ইরাক: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ফ্রান্স বনাম ইরাক: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: সরাসরি দেখার সহজ উপায়
- চলছে স্পেন বনাম সৌদি আরব ম্যাচ: প্রথমার্ধে ৩ গোল, দ্বিতীয়ার্ধ সরাসরি দেখুন Live
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা