মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
টায়ার-২ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি। এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের ৩৩৭তম পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংকটির সিদ্ধান্ত অনুযায়ী, ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করা হবে। বন্ডটির মেয়াদ হবে সাত বছর।
তবে বন্ড ইস্যু ও অর্থ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে ব্যাংকটি।এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৭ শতাংশ।
আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৮ পয়সা বা প্রায় ৭ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ ইপিএস ছিল ২৯ পয়সা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ১২ পয়সা বা প্রায় ৪১ শতাংশ।
গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান